Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

দার্জিলিং থেকে ফেরার পথে ১৫০ ফুট খাদে পড়ল গাড়ি, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ২ জনের

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে পাঁচ তরুণ ভাড়া গাড়িতে দার্জিলিং থেকে নকশালবাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। পাঙ্খাবাড়ির মোড়ের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়।

দার্জিলিং থেকে ফেরার পথে ১৫০ ফুট খাদে পড়ল গাড়ি, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ২ জনের

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 18 October 2025 14:54

দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক সপ্তাহে অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছে উত্তরবঙ্গ (North Bengal)। ধস-বন্যা পরিস্থিতির জেরে (Flood Situation) ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কপথ, জনজীবন ব্যাহত হয়েছে সাধারণ মানুষের। অনেকের মৃত্যুও হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হওয়ার আগে ফের মৃত্যুর ঘটনা পাহাড়ে।

শনিবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হয়েছে দুই যুবকের। দার্জিলিং (Darjeeling) থেকে নকশালবাড়ি যাওয়ার পথে পাঙ্খাবাড়ির রাস্তায় একটি গাড়ি প্রায় ১৫০ ফুট গভীর খাদে (Gorge) পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। গুরুতর আহত তিন জনকে ভর্তি করা হয়েছে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে পাঁচ তরুণ ভাড়া গাড়িতে দার্জিলিং থেকে নকশালবাড়ির (Naxalbari) উদ্দেশে রওনা দিয়েছিলেন। পাঙ্খাবাড়ির মোড়ের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। মৃতরা হলেন নকশালবাড়ির বাসিন্দা রাজেশ পাশোয়ান ও সুমিত সিংহ। আহত তিন জনের অবস্থাও আশঙ্কাজনক।

দুর্ঘটনার সময় এলাকায় বৃষ্টি বা কুয়াশা কিছুই ছিল না বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ফলে গাড়ির গতি বা চালকের অসাবধানতা থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ইতিমধ্যেই গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং ফরেনসিক পরীক্ষা চলছে।

কদিন আগে কালিম্পংয়ে (Kalimpong) ১০ নম্বর জাতীয় সড়কে খাদে পড়ে যায় একটি যাত্রিবাহী গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের, আহত হয়েছেন তিনজন। পাথরঝোরা থেকে গ্যাংটকের (Gangtok) দিকে যাচ্ছিল গাড়িটি। মেল্লি কিরণি এলাকায় উল্টো দিক থেকে আসা একটি গাড়ির তীব্র আলোয় চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে প্রায় ৫০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে গাড়িটি।

উত্তরবঙ্গের পাহাড়ি পথে দুর্ঘটনা নতুন নয়। তবে সাম্প্রতিক দুর্যোগের পর ধীরে ধীরে ছন্দে ফিরছিল দার্জিলিং ও আশপাশের এলাকা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পাহাড় সফরে গিয়ে পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত এলাকা ও ত্রাণ বিতরণ কর্মসূচি। তার মধ্যেই ফের প্রাণহানির এই ঘটনা শোকের ছায়া ফেলল পাহাড়ে। 


```