Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

৫০ ফুট গভীর খাদে ছিটকে পড়ল যাত্রীবোঝাই গাড়ি! কালিম্পংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪

পাহাড়ে চলছে দশাই উৎসব। আত্মীয়-স্বজনদের বাড়ি যাওয়ার জন্য রাস্তায় যানবাহনের চাপও বেড়েছে। এরই মধ্যে উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী নেপালে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। 

৫০ ফুট গভীর খাদে ছিটকে পড়ল যাত্রীবোঝাই গাড়ি! কালিম্পংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 4 October 2025 14:17

দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরশুমে পাহাড়ে (North Bengal) ফের ভয়াবহ দুর্ঘটনা (Accident)। শুক্রবার রাতে কালিম্পংয়ে (Kalimpong) ১০ নম্বর জাতীয় সড়কে খাদে পড়ে যায় একটি যাত্রিবাহী গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের, আহত হয়েছেন তিনজন।

মৃতরা হলেন - কমল সুব্বা (৪৪), নীতা গুরুং (৫৮), জানুকা দোর্জি (৩৫) ও সামিরা সুব্বা (২০)। সকলেই গ্যাংটকের থার্ড মাইল এলাকার বাসিন্দা। আত্মীয়ের বাড়িতে আসার জন্য কালিম্পংয়ে গেছিলেন তাঁরা। আহত তিন জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত প্রায় ৮টা নাগাদ পাথরঝোরা থেকে গ্যাংটকের (Gangtok) দিকে যাচ্ছিল গাড়িটি। মেল্লি কিরণি এলাকায় উল্টো দিক থেকে আসা একটি গাড়ির তীব্র আলোয় চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে প্রায় ৫০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে গাড়িটি।

পাহাড়ে চলছে দশাই উৎসব। আত্মীয়-স্বজনদের বাড়ি যাওয়ার জন্য রাস্তায় যানবাহনের চাপও বেড়েছে। এরই মধ্যে উত্তরবঙ্গ (North Bengal) ও পার্শ্ববর্তী নেপালে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। একাধিক জায়গায় ধস, বন্যা ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় জারি হয়েছে লাল ও কমলা সতর্কতা। পাহাড়ি নদীগুলি ফুলে উঠেছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ও মিরিক এই মুহূর্তে পর্যটকে ভরা। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সতর্ক থেকে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে নিম্নচাপের কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার প্রভাবেই দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ওপরের জেলাগুলিতে বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাবে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রবল বৃষ্টিপাত চলবে।


```