Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিম্নচাপের দাপটে শিয়রে বিপর্যয়! দক্ষিণ–উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কতা

লক্ষ্মীপুজোর আনন্দের মুহুর্তকে বানচাল করে দিতে পারে ভারী বৃষ্টি!

নিম্নচাপের দাপটে শিয়রে বিপর্যয়! দক্ষিণ–উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কতা

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 4 October 2025 08:21

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ওড়িশা থেকে নিম্নচাপ ছত্তীসগড়ের দিকে এগোলেও নতুন করে সতর্কতা জারি হল (South-North Bengal)। শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত শনিবারও দক্ষিণবঙ্গে অব্যাহত থাকতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে (Weather Update), মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (Warning of heavy rain and storm)। লক্ষ্মীপুজোর আনন্দের মুহুর্তকে বানচাল করে দিতে পারে ভারী বৃষ্টি!

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে নিম্নচাপের কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার প্রভাবেই দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ওপরের জেলাগুলিতে বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাবে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রবল বৃষ্টিপাত চলবে।

আজ কোথায় ভারী বৃষ্টি?

দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদের দু’এক জায়গায় ৭ থেকে ১১ সেমি পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হাওড়া জেলাতেও ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে ৩০ থেকে ৪০ কিমি/ঘণ্টা গতিবেগে দমকা বাতাস ও বজ্রবিদ্যুৎ। শনিবার সকালে উত্তর ও দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও প্রবল বৃষ্টি আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া দফতরের পরামর্শ, এ দিনগুলোতে বাইরে বেরোতে হলে সতর্ক থাকুন, প্রয়োজন হলে চলাচল সীমিত রাখুন এবং ঝড়-বৃষ্টির সময় যানবাহন চালনার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। তবে মঙ্গলবারের পর থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশাবাদী আলিপুর।


```