আগামী সপ্তাহে বদল আসছে এনজেপি ও শিলিগুড়ি জংশনের একাধিক ট্রেনের সময়সূচিতে। কিছু ট্রেনের রুটও সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 4 October 2025 13:42
দ্য ওয়াল ব্যুরো: আলিপুরদুয়ার (Alipur Duar) ডিভিশনের সেবক-রংপো প্রকল্পের (Sevoke-Rongpo Route) আওতায় সেবক স্টেশনে ইয়ার্ড রি-মডেলিংয়ের কাজ চলায় আগামী সপ্তাহে বদল আসছে এনজেপি ও শিলিগুড়ি (NJP & Silliguri) জংশনের একাধিক ট্রেনের সময়সূচিতে। কিছু ট্রেনের রুটও সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে।
রেল সূত্রে জানা গেছে, ৮ ও ৯ অক্টোবর প্রি-নন-ইন্টারলকিং এবং ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নন-ইন্টারলকিং কাজ চলবে। এই সময়ের মধ্যে বিভিন্ন লোকাল ও এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও চলাচলে রদবদল হবে।
সময়সূচিতে পরিবর্তন
৭৫৭১৪ বামনহাট–শিলিগুড়ি জংশন ডেমু: ৮ থেকে ১১ অক্টোবর সকাল ৫টার পরিবর্তে ছাড়বে সকাল ৮টায়।
৭৫৭২৫ শিলিগুড়ি জং–নিউ বঙাইগাঁও ডেমু: ওই একই দিনে সকাল ১০টা ৫০-এর বদলে দুপুর ১টায় ছাড়বে।
৭৫৭২৬ নিউ বঙাইগাঁও–শিলিগুড়ি জংশন ডেমু: ১৫ অক্টোবর সকাল ৬টা ৩০-এর পরিবর্তে সকাল ৯টা ৩০-এ ছাড়বে।
৭৫৭১৩ শিলিগুড়ি জং–বামনহাট ডেমু: ১৫ অক্টোবর বিকেল ৪টা ৫ মিনিটের বদলে বিকেল ৫টা ৩০-এ ছাড়বে।
১৫৬২১ কামাখ্যা–আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস: ৯ অক্টোবর সকাল ৫টার বদলে সকাল ৬টায় ছাড়বে।
১৫৪৮৩ আলিপুরদুয়ার–দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস: ১০ অক্টোবর সকাল ১০টা ৩০-এর বদলে দুপুর ১টায় এবং ১৫ অক্টোবর দুপুর ২টায় ছাড়বে।
১৩২৪৭ কামাখ্যা–রাজেন্দ্র নগর ক্যাপিটেল এক্সপ্রেস: ১০ অক্টোবর সকাল ৮টায় এবং ১৫ অক্টোবর সকাল ১০টায় ছাড়বে।
রুটে পরিবর্তন
১৩২৪৮ আরা–কামাখ্যা ক্যাপিটেল এক্সপ্রেস (১৪ অক্টোবর) চলবে শিলিগুড়ি জংশন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার ও নিউ বঙাইগাঁও হয়ে। জলপাইগুড়ি রোড, ধূপগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার ও নিউ আলিপুরদুয়ারে অস্থায়ী স্টপেজ থাকবে।
১৯৬১৫ উদয়পুর সিটি–কামাখ্যা কবিগুরু এক্সপ্রেস (১৩ অক্টোবর) চলবে নিউ জলপাইগুড়ি, রানিনগর জলপাইগুড়ি, ধূপগুড়ি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, শামুকতলা রোড, নিউ বঙাইগাঁও হয়ে এবং ধূপগুড়ি, নিউ কোচবিহার ও নিউ আলিপুরদুয়ারে অস্থায়ী স্টপেজ থাকবে।
ট্রেন নিয়ন্ত্রণ
১৫৪৮৪ দিল্লি–আলিপুরদুয়ার সিকিম মহানন্দা এক্সপ্রেস (১৪ অক্টোবর) কাটিহার ডিভিশনে নিয়ন্ত্রিতভাবে চলবে।
১৫৪৬৮ বামনহাট–শিলিগুড়ি জংশন এক্সপ্রেস (১৫ অক্টোবর) চলাচলের সময় নিয়ন্ত্রণে থাকবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা যেন আগেই সময়সূচি দেখে যাত্রা পরিকল্পনা করেন সেই অনুরোধ করা হচ্ছে।