Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কার্নিভালের রাতেও মেট্রো, ব্লু–গ্রিন লাইনে চলবে বিশেষ ট্রেন

মেট্রো রেলওয়ের তরফে জানানো হয়েছে, কার্নিভালের দিন শহরের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে। রাত গভীর হলেও যাতে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

কার্নিভালের রাতেও মেট্রো, ব্লু–গ্রিন লাইনে চলবে বিশেষ ট্রেন

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 4 October 2025 00:01

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো (Durga Puja) মিটে গেলেও বাকি মহা-আনন্দের দিন— কার্নিভাল (Carnival Night)। আগামী রবিবার, ৫ অক্টোবর শহরে যখন নামবে দর্শনার্থীর ঢল, তখন ভিড় সামলাতে বড় সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। ঘোষণা করা হয়েছে যাত্রীদের সুবিধার্থে রাতেও চলবে বিশেষ মেট্রো (Special Train)। ব্লু লাইন এবং গ্রিন লাইনে মিলবে অতিরিক্ত ট্রেন পরিষেবা (Blue-Green Line)।

রবিবার রাতে ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে বিশেষ মেট্রো ছাড়বে রাত ১০:০৩, ১০:২৩ এবং ১০:৪৩ মিনিটে। উল্টোদিকে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে ছাড়বে রাত ৯:৫৩, ১০:১৩ এবং ১০:৩৩ মিনিটে।

একইভাবে গ্রিন লাইনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী মেট্রো মিলবে রাত ১০:২০, ১০:৪০ এবং ১১টায়। অপরদিকে হাওড়া ময়দান থেকেও একই সময়ে বিশেষ মেট্রো ছাড়বে সেক্টর ফাইভমুখী।

মেট্রো রেলওয়ের তরফে জানানো হয়েছে, কার্নিভালের দিন শহরের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে। রাত গভীর হলেও যাতে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

যাত্রীদের জন্য বিশেষ বার্তা দিয়েছে কর্তৃপক্ষ— নির্ধারিত সময় মেনে ট্রেন ধরতে হবে এবং আগে থেকেই যাতায়াতের পরিকল্পনা করে নিতে হবে। সব মিলিয়ে মেট্রো রেলের এহেন পদক্ষেপে খুশি যাত্রীরা।


```