Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বাংলার বিসর্জন হবে না, ছাব্বিশে বাংলা বিসর্জন ঘটাবে বিজেপির', ডিভিসি নিয়ে তোপ অভিষেকের

অভিষেকের অভিযোগ, “দশমী পার হল না, পরিকল্পিত ভাবে ডিভিসিকে দিয়ে বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি করা হল। মানুষকে বিপদে ফেলা, এটাই বিজেপির বরাবরের স্বভাব। এটা কোনও প্রাকৃতিক বন্যা নয়, এটা ম্যান-মেড বন্যা।”

'বাংলার বিসর্জন হবে না, ছাব্বিশে বাংলা বিসর্জন ঘটাবে বিজেপির', ডিভিসি নিয়ে তোপ অভিষেকের

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 3 October 2025 22:39

দ্য ওয়াল ব্যুরো: দশমীর উৎসবের আবহও বাদ গেল না রাজনৈতিক তরজা থেকে। ডিভিসির (DVC) জলছাড়া নিয়ে এ বার সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইতিমধ্যেই টুইটে ক্ষোভ উগরে দিয়েছেন। তার পর এ দিন অভিষেক সরাসরি আক্রমণ করলেন বিজেপি-কে।

অভিষেকের অভিযোগ, “দশমী পার হল না, পরিকল্পিত ভাবে ডিভিসিকে দিয়ে বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি করা হল। মানুষকে বিপদে ফেলা, এটাই বিজেপির বরাবরের স্বভাব। এটা কোনও প্রাকৃতিক বন্যা নয়, এটা ম্যান-মেড বন্যা।”

প্রসঙ্গত, বাংলাকে না জানিয়ে পুজোর মরসুমে ডিভিসি নতুন করে দেড় লক্ষ কিউসেক জল ছেড়েছে বলে এদিন সোশ্যাল মাধ্যমে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে পুজোর সময় থেকেই রাজ্যে খারাপ আবহাওয়ার জেরে বৃষ্টিপাত হয়ে চলেছে। নতুন করে ঘূর্নাবর্তের দাপটে আগামী সাতদিনও রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর। এমন পরিস্থিতিতে ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে।  

মুখ্যমন্ত্রীর সুরে অভিষেকও তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “ওরা পুজোর আনন্দকে নষ্ট করতে বাংলার বিসর্জন চাইলেও, বাংলার বিসর্জন হবে না। বিসর্জন হবে বিজেপির। বাংলায় বিজেপির যত আবর্জনা এখনও পড়ে আছে, ২০২৬-এর ভোটে সেগুলোও নির্মূল হয়ে যাবে।”

অভিষেকের বক্তব্য, প্রতি বছর ডিভিসিকে অস্ত্র করে বাংলায় ‘ম্যান-মেড বন্যা’ তৈরি করা হয়। দুর্গাপুজোর মতো আনন্দঘন সময়ে সাধারণ মানুষের জীবন বিপন্ন করা হয় রাজনৈতিক প্রতিহিংসায়। কারণ, বাংলার মানুষ বিজেপিকে ভোটে প্রত্যাখ্যান করেছে। তিনি হুঁশিয়ারি দেন, “২০২৪-এর মতোই, ২০২৬-এও বাংলার মানুষ বিজেপিকে এবং দিল্লির জমিদারদের একসঙ্গে বিসর্জন দেবে।”

প্রসঙ্গত, ইতিমধ্যেই তৃণমূল জানিয়ে দিয়েছে—পুজোর কার্নিভাল মিটলেই ডিভিসির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। প্রয়োজনে ডিভিসির দফতর দিন-রাত ঘেরাও করে রাখার কর্মসূচিও নেওয়া হচ্ছে।


```