Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজয়া-উৎসবের মধ্যে বন্যার শঙ্কা! না জানিয়ে ৬৫ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি: মুখ্যমন্ত্রী

হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী এও লিখেছেন, "এভাবে বাংলার মানুষকে বিপদে ফেলা বরদাস্ত করব না। বাংলার বিসর্জন কেউ ঘটাতে পারবে না। ষড়যন্ত্র শক্তহাতে প্রতিহত করব।”

বিজয়া-উৎসবের মধ্যে বন্যার শঙ্কা! না জানিয়ে ৬৫ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি: মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 3 October 2025 15:44

দ্য ওয়াল ব্যুরো: পুজোর মধ্যেই টানা বৃষ্টির দাপট, সঙ্গে ফের নিম্নচাপের হুঁশিয়ারি। তার মধ্যেই রাজ্যে (West Bengal) নতুন করে বন্যা-আশঙ্কার মেঘ ঘনাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) অভিযোগ করেছেন—বিজয়া উৎসব চলাকালীন ডিভিসি (DVC) কোনও আগাম বার্তা না দিয়েই এক ধাক্কায় ৬৫ হাজার কিউসেক জল ছেড়ে দিয়েছে।

টুইটে ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিজয়া দশমী আনন্দ, উল্লাস আর নতুন আশার প্রতীক। অথচ মানুষকে শান্তিতে উৎসব শেষ করতে না দিয়ে ডিভিসি হঠাৎ জল ছেড়ে দিয়েছে। বাংলার লক্ষ লক্ষ মানুষের জীবনকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, ডিভিসি-র তৈরি দুর্যোগ।"

হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী এও লিখেছেন, "এভাবে বাংলার মানুষকে বিপদে ফেলা বরদাস্ত করব না। বাংলার বিসর্জন কেউ ঘটাতে পারবে না। ষড়যন্ত্র শক্তহাতে প্রতিহত করব।”

আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ওড়িশার উপর তৈরি গভীর নিম্নচাপ উত্তর-পশ্চিমে এগিয়ে আগামী সাত দিন ধরে দক্ষিণবঙ্গ-সহ রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাব ফেলবে। তার মধ্যে ডিভিসির এই বিপুল পরিমাণ জলছাড়ায় বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর-সহ একাধিক জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন ইতিমধ্যেই নদী-তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে। বিপদ এড়াতে পার্শ্ববর্তী গ্রাম ও নিম্নাঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। 

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও ডিভিসির বিরুদ্ধে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সে সময় মুখ্যমন্ত্রী এও জানিয়েছিলেন, ডিভিসি যদি কথা না শোনে তাহলে রাজ্য বাধ্য হবে ওদের সামনে বাঁধ তৈরি করে জল আটকে দেওয়ার। ফলে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী পরবর্তী কী পদক্ষেপ করেন, তা নিয়ে কৌতূহল সব মহলে। তবে মুখ্যমন্ত্রীর অভিযোগের বিষয়ে ডিভিসির কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে। 


```