Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Weather: আগামী ৭ দিনে পশ্চিমবঙ্গে কোথায় কত বৃষ্টি, কোথায় রেড অ্যালার্ট, জানাল আবহাওয়া দফতর

পুজো শেষ হলেও দুর্ভোগ শেষ নয়! একাদশীতেও বৃষ্টি জারি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বীরভূমে কমলা সতর্কতা, উপকূলে বইতে পারে ঝোড়ো হাওয়া।

Weather: আগামী ৭ দিনে পশ্চিমবঙ্গে কোথায় কত বৃষ্টি, কোথায় রেড অ্যালার্ট, জানাল আবহাওয়া দফতর

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 October 2025 15:28

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি ও মেঘলা আকাশ আপাতত বাংলার পিছু ছাড়বে না। শুক্রবার দুপুরে আলিপুরে আঞ্চলিক আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশার ওপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ উত্তর-উত্তরপশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে আগামী এক সপ্তাহ ধরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাব ফেলতে চলেছে। এতে উৎসবের মুড থেকে ফসল—সবকিছুর ক্ষতির আশঙ্কা থাকছে।

দক্ষিণবঙ্গের পূর্বাভাস
৩ অক্টোবর : সব জেলায় বৃষ্টি। বীরভূমে অতি ভারী বৃষ্টি (৭–২০ সেমি), পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি (৭–১১ সেমি)। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রঝড় ও ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া হতে পারে।
৪ অক্টোবর : সব জেলায় বজ্রঝড়, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি। ঝোড়ো হাওয়ার গতি ৩০–৪০ কিমি বেগে পৌঁছাতে পারে।
৫ অক্টোবর: সব জেলায় বজ্রঝড় ও বৃষ্টি।
৬ অক্টোবর: বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়াসহ বজ্রঝড়।
৭ অক্টোবর: হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রঝড়ের সম্ভাবনা।
৮–৯ অক্টোবর: সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।

উত্তরবঙ্গের পূর্বাভাস
৩ অক্টোবর: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি। কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি। সব জেলায় বজ্রঝড় ও ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
৪ অক্টোবর: জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী থেকে অতিভারী বৃষ্টি (২০ সেমির বেশি)। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি।
৫ অক্টোবর: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি।
৬ অক্টোবর: কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। অন্যান্য জেলায় হালকা-মাঝারি বৃষ্টি।
৭ অক্টোবর: সব জেলায় বৃষ্টি।
৮–৯ অক্টোবর: সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।

দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধস, জলাবদ্ধতা, কাঁচা রাস্তার ক্ষতি, ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। নদীর জলস্তর (তিস্তা, তোর্সা, রায়ডাক, জলঢাকা) বাড়তে পারে।

সমুদ্র ও বন্দর সতর্কতা: আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে ৩৫–৪৫ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকবে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  কলকাতা ও হলদিয়া বন্দরে স্থানীয় সতর্ক সংকেত নম্বর ৩ জারি হয়েছে।


```