Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দশমীর রাতে 'মদ্যপ' পুলিশ কর্মীকে মারের ছবি ভাইরাল হতেই শোরগোল শ্রীরামপুরে

এই ঘটনা সামনে আসতেই অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেয় চন্দননগর পুলিশ। সূত্রের খবর ওই ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে। আপাতত সমস্ত ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাঁকে।

দশমীর রাতে 'মদ্যপ' পুলিশ কর্মীকে মারের ছবি ভাইরাল হতেই শোরগোল শ্রীরামপুরে

ছবি: এ আই

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 3 October 2025 16:20

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দশমীর রাতে মদ খেয়ে টলে পড়ে যাচ্ছেন ট্রাফিক ইন্সপেক্টর! তার আচরণে ক্ষুব্ধ জনতা বেপরোয়া মারধোর করছে তাঁকে। ভিডিও ভাইরাল হতেই শোরগোল শ্রীরামপুরে। এই ভিডিওর সত্যতা অবশ্য দ্য ওয়াল যাচাই করেনি। তবে পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরেই সরিয়ে দেওয়া হয়েছে ওই ট্রাফিক ইন্সপেক্টরকে।

দশমীর রাতে শ্রীরামপুরের বটতলায় ডিউটি করছিলেন শ্রীরামপুরের ট্রাফিক ইন্সপেক্টর। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। একটি ভিডিও ভাইরাল হয়েছে তাঁকে নিয়ে। যেখানে দেখা যাচ্ছে সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। টলে পরে যাচ্ছেন। ওই ট্রাফিক ইন্সপেক্টরকে রাস্তায় এমন বেসামাল অবস্থায় দেখে উত্তেজিত জনতা তাঁকে মারধোর করে। ঘটনাস্থলে উপস্থিত অন্য পুলিশ কর্মীরা ওই পুলিশ আধিকারিককে কোনওমতে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।

এই ঘটনা সামনে আসতেই অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেয় চন্দননগর পুলিশ। সূত্রের খবর ওই ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে। আপাতত সমস্ত ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাঁকে। চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানান, মারধরের ঘটনার তদন্ত হবে। কীভাবে ওই পরিস্থিতি তৈরি হল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

দশমীর রাতে শ্রীরামপুরের বটতলায় কর্তব্যরত ছিলেন শ্রীরামপুর ট্রাফিকের ওই ইন্সপেক্টর। বিসর্জনের রাতে রাস্তায় তখন মানুষের ঢল। স্থানীয় মানুষের অভিযোগ, সেই সময় নজরে আসে ওই পুলিশ কর্মী কর্তব্যরত অবস্থাতেই রাস্তায় টলে পড়ে যাচ্ছেন। তাঁর সহকর্মীরা তাঁকে তুলে ধরার চেষ্টা করছেন। ডিউটিরত অবস্থায় কেন নেশা করেছেন, জানতে চান তাঁরা। কিন্তু কথা বলার মতো অবস্থাতেও ছিলেন না তিনি। তাই তাঁর উপর চড়াও হয় জনতা।

এই ঘটনা প্রসঙ্গে এসএফআই হুগলি জেলা কমিটির সম্পাদক অর্ণব দাস বলেন, "যারা আইনের রক্ষক তারাই আইন ভাঙছে।পুলিশের উর্দি পড়ে মদ্যপ অবস্থায় ডিউটি করছে। এর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি। সমাজটা কোথায় যাচ্ছে।"

বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, "সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে শ্রীরামপুরের একজন ট্রাফিক পুলিশ আধিকারিক মদ্যপ অবস্থায় ডিউটি করছিলেন।এটা পুলিশ প্রশাসনের দেখা উচিত বিশেষ করে ওই পুলিশ অফিসারের কাউন্সিলিং করা দরকার। যারা রক্ষক তাদেরই যদি এমন অবস্থা হয় কাদের উপর ভরসা করবে মানুষ। একজন পুলিশ কর্মীর জন্য গোটা পুলিশের বদনাম হয়।"

তবে তৃণমূল যুব কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বলেন, "এত বড় একটা উৎসব পুলিশের জন্যই এত সুন্দরভাবে হয়েছে। কোনও মানুষকে অসুবিধায় পড়তে হয়নি। পুলিশ নিরাপত্তা দিয়েছে। একজন পুলিশ কর্মীর জন্য গোটা পুলিশের বদনাম ঠিক নয়। মানুষকে বলব, আইন নিজের হাতে তুলে নেবেন না। পুলিশের উপর ভরসা রাখুন।"


```