Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

যাত্রীসংখ্যা থেকে লক্ষ্মীলাভ, এবারের দুর্গাপুজোয় অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে কলকাতা মেট্রো

পুজো উপলক্ষে মেট্রোর নতুন স্কিমের অধীনে ইস্যু করা হয়েছে ১৮ হাজার ৪৯৪টি নতুন স্মার্ট কার্ড। পাশাপাশি ১০ বছরের জন্য নবীকরণ করা হয়েছে ১.৪৫ লক্ষেও বেশি স্মার্ট কার্ড।

যাত্রীসংখ্যা থেকে লক্ষ্মীলাভ, এবারের দুর্গাপুজোয় অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে কলকাতা মেট্রো

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 3 October 2025 12:39

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো (DurgaPuja2025) শুরুর আগে নানা প্রশ্ন উঠলেও পুজোর মধ্যে পরিষেবায় লেটার মার্ক পেয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। আর টিকিট বিক্রিতেই (Ticket) শুধু নয়, যাত্রী সংখ্যাতেও (Crowd) চলতি বছর রেকর্ড করেছে কলকাতার পাতালরেল।

এবারের দুর্গাপুজোয় বিগত কয়েক বছরের সমস্ত রেকর্ড ভেঙে যাত্রী সংখ্যায় নতুন উচ্চতায় পৌঁছেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। সূত্রের খবর, পঞ্চমী থেকে নবমী পর্যন্ত মেট্রোয় যাতায়াত করেছেন প্রায় ৪৩.৬ লক্ষ যাত্রী। এর মধ্যে কেবল নবমীর দিনই (১ অক্টোবর) মেট্রোয় উঠেছেন ৮.১৬ লক্ষ মানুষ। এদিন ব্লু লাইনে ভ্রমণ করেছেন প্রায় ৬.২৬ লক্ষ যাত্রী এবং গ্রিন লাইনে চড়েছেন ১.৬৯ লক্ষ যাত্রী।

সামগ্রিক হিসাবে এই সময়ে ব্লু লাইনে যাত্রী সংখ্যা দাঁড়িয়েছে ৩৩.৫৮ লক্ষ এবং গ্রিন লাইনে ৯ লক্ষেরও বেশি। ডিজিটাল পরিষেবা ব্যবহারের ক্ষেত্রেও এবার রেকর্ড তৈরি হয়েছে। শুধু ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে টিকিট কেটেছেন ৪.৮৩ লক্ষের বেশি যাত্রী।

পুজো উপলক্ষে মেট্রোর নতুন স্কিমের অধীনে ইস্যু করা হয়েছে ১৮ হাজার ৪৯৪টি নতুন স্মার্ট কার্ড। পাশাপাশি ১০ বছরের জন্য নবীকরণ করা হয়েছে ১.৪৫ লক্ষেও বেশি স্মার্ট কার্ড। এ ছাড়া বিক্রি হয়েছে ৬৩৮টি টুরিস্ট স্মার্ট কার্ড।

শুধু পুজো নয়, সেপ্টেম্বর মাসজুড়েই নজির গড়েছে মেট্রো। ওই এক মাসে মেট্রোয় যাত্রী উঠেছেন ২.২৫ কোটিরও বেশি, যা কলকাতা মেট্রোর ইতিহাসে সর্বোচ্চ বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত, এবারের পুজোয় পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মোট ৩ হাজার ২১টি বিশেষ মেট্রো পরিষেবা চালিয়েছে কলকাতা মেট্রো রেল। গত বছরের তুলনায় এ বছর আরও ৬৫১টি বেশি মেট্রো চালানো হয়েছে।

মনে করা হচ্ছে, কাউন্টারের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভিড় কমাতে স্মার্ট কার্ড ও মোবাইল কিউআর টিকিটে (QR Ticket) ডিজিটাল বুকিংয়ের সুযোগ মেলায় আরও সড়গড় হয়েছে মেট্রো পরিষেবা। এর পাশাপাশি রয়েছে ৫ শতাংশ বোনাস বা রিবেটের সুবিধা। স্মার্ট কার্ডের দাম কমায় বিক্রিতেও জোয়ার এসেছে। 


```