Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টানা ১৮ দিন দূরপাল্লার একগুচ্ছ ট্রেন বাতিল, উৎসব-পরবর্তী সময়ে দুর্ভোগে যাত্রীরা

রেল জানিয়েছে, কয়েকটি ট্রেন বিকল্প পথে চালানো হবে। তবে বাতিলের তালিকা এতটাই বড় যে বহু যাত্রীর টিকিট ফেরত নেওয়া ছাড়া গতি থাকবে না।

 টানা ১৮ দিন দূরপাল্লার একগুচ্ছ ট্রেন বাতিল, উৎসব-পরবর্তী সময়ে দুর্ভোগে যাত্রীরা

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 3 October 2025 22:36

দ্য ওয়াল ব্যুরো: পুজো কাটতে না কাটতেই রেলযাত্রীদের জন্য বড়সড় দুর্ভোগের খবর (Trains Canceled)। বর্ধমান-দুর্গাপুর শাখায় (Bardhaman-durgapur) শুরু হচ্ছে ইন্টারলকিংয়ের কাজ। তার জেরেই একটানা ১৮ দিন (18 consecutive days) বন্ধ থাকবে একাধিক দূরপাল্লার ট্রেন। শুক্রবারই (একাদশী) বিজ্ঞপ্তি দিয়ে এ ঘোষণা করেছে রেল।

৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে এই কাজ। ফলে, দীর্ঘ তালিকায় নাম উঠেছে জনপ্রিয় একাধিক এক্সপ্রেস ও মেমু ট্রেনের। যাত্রীদের অনেককেই হয় বিকল্প পথে যাত্রা করতে হবে, নয়তো বাতিল করতে হবে টিকিট।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী—

  • ২৪ অক্টোবর থেকে শুরু করে একে একে বাতিল হচ্ছে Coalfield Express, Black Diamond Express, Kolkata–Ara Express, Gwalior–Howrah Chambal Express সহ বহু দূরপাল্লার গাড়ি।

  • ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন দিনে ধাপে ধাপে বাতিল থাকবে Bhopal Weekly Express, Durgiana Express, Nangal Dam Gurumukhi Express, Sealdah Sampark Kranti Express সহ আরও একাধিক ট্রেন।

  • শুধু তাই নয়, একাধিক মেমু ও ইন্টারসিটি ট্রেনও টানা কয়েক দিন বন্ধ থাকবে।

রেল সূত্রে খবর, পুরনো লাইন ও সিগন্যালিং আধুনিকীকরণের স্বার্থেই এই দীর্ঘ ইন্টারলকিংয়ের কাজ। কিন্তু যাত্রীদের দুর্ভোগ যে বাড়বে তা নিয়ে সংশয় নেই। বিশেষত, উৎসব-পরবর্তী সময়ে যখন ভিড় বাড়ে, তখন এমন সিদ্ধান্তে চরম সমস্যায় পড়তে পারেন সাধারণ যাত্রীরা।

রেল জানিয়েছে, কয়েকটি ট্রেন বিকল্প পথে চালানো হবে। তবে বাতিলের তালিকা এতটাই বড় যে বহু যাত্রীর টিকিট ফেরত নেওয়া ছাড়া গতি থাকবে না।

যাত্রীদের একাংশের ক্ষোভ— “উৎসবের পর এই সময়েই সবচেয়ে বেশি যাতায়াত হয়। তখনই কেন এত দিনের জন্য ট্রেন বন্ধ রাখা হল?” রেলের তরফে অবশ্য জানানো হয়েছে. যাত্রী সুরক্ষার স্বার্থেই ইন্টারলকিংয়ের কাজ হবে। তাই এই পদক্ষেপ।


```