Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

'শুভেন্দু যেখানে গন্ডগোল সেখানে'! আদালতে কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ঘটনার সূত্রপাত, সম্প্রতি শহরে একের পর এক মানুষের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। সেই ঘটনার প্রতিবাদে মিছিল করতে চাইছিল ‘খোলা হাওয়া’ নামে একটি সংগঠন। তবে কার্নিভালের দিন শহরে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। তা নিয়েই মামলা গড়িয়েছিল হাইকোর্টে। 

 'শুভেন্দু যেখানে গন্ডগোল সেখানে'! আদালতে কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 3 October 2025 18:27

দ্য ওয়াল ব্যুরো: রবিবার  রেড রোডে দুর্গা পুজোর কার্নিভাল। সেদিনই শহরে প্রতিবাদ মিছিল করতে চেয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিল ‘খোলা হাওয়া’ নামে একটি সংগঠন।

ওই মামলার সওয়াল জবাবকে কেন্দ্র করেই ফের শুরু হল রাজনৈতিক বিতর্ক। এদিন আদালতে সওয়াল জবাবের সময় বিচারপতির উদ্দেশে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, শুভেন্দু (Suvendu Adhikari)যেখানে গন্ডগোল সেখানে! 

কল্যাণের কথায়. “সংগঠনটি রাজনৈতিক। সদস্যরা বিজেপি। শুভেন্দু অধিকারী যেখানে থাকেন, সেখানে অশান্তি ছড়ায়। হুলিগনসরা আছে। নবান্ন অভিযানে শুভেন্দু, শঙ্কু সবচেয়ে বেশি সমস্যা বাঁধান। ৫ অক্টোবর কেন? অন্যদিন হলে আপত্তি নেই।”

পরে এ ব্যাপারে কল্যাণের বক্তব্যের তীব্র নিন্দা করে আইনজীবী কৌস্তভ বাগচী বলেন, "বিরোধী দলনেতা এদিন আদালতেও হাজির ছিলেন না, তৃণমূলের কালচারই হল কুৎসা করা, ওটা সেটাই করেছে। তবে শেষ পর্যন্ত আদালত ‘খোলা হাওয়া’ নামে সংগঠনটিকে মিছিলের অনুমতি দিয়েছে।"

ঘটনার সূত্রপাত, সম্প্রতি শহরে একের পর এক মানুষের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। সেই ঘটনার প্রতিবাদে মিছিল করতে চাইছিল ‘খোলা হাওয়া’ নামে একটি সংগঠন। তবে কার্নিভালের দিন শহরে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। তা নিয়েই মামলা গড়িয়েছিল হাইকোর্টে। 

দুপক্ষের সওয়াল জবাব শেষে আদালত জানিয়ে দেয়, কার্নিভালের জন্য প্রচুর পুলিশ থাকবে, তা অস্বীকার করা যায় না। কিন্তু বারোজনের কথা মাথায় রেখে পুলিশকে মিছিলের অনুমতি দিতে হবে। আদালতের নির্দেশ—মিছিল দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। পুলিশকে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।


```