Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

উত্তরবঙ্গ-দিঘা রুটে পাওয়া যাচ্ছে না যাত্রী, শুরুর কিছুদিনের মধ্যে বিকল্প পথের ভাবনা NBSTC-র

উত্তরবঙ্গ থেকে দিঘাগামী ভলভো পরিষেবায় যাত্রী মিলছে না। এনবিএসটিসি-র একাধিক রুটে ট্রিপ বাতিল, রায়গঞ্জ-মালদহ রুট বন্ধ। শীতের মরশুমে ক্ষতি এড়াতে বিকল্প পথে চলার পরিকল্পনা শুরু করেছে নিগম।

উত্তরবঙ্গ-দিঘা রুটে পাওয়া যাচ্ছে না যাত্রী, শুরুর কিছুদিনের মধ্যে বিকল্প পথের ভাবনা NBSTC-র

উত্তরবঙ্গ- দিঘা বাস

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 18 November 2025 12:53

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গ থেকে কলকাতা হয়ে দিঘাগামী ভলভো বাস পরিষেবায় যাত্রী সঙ্কট প্রকট। কয়েক মাসও টিকল না পরিষেবার শুরুতে দেখা পাওয়া ভরপুর বুকিং। এনবিএসটিসি সূত্রে খবর, এখন অবস্থা এমন যে যাত্রীর অভাবে একের পর এক ট্রিপ বাতিল করতে হচ্ছে। রায়গঞ্জ ও মালদহ রুটে যে ভলভো পরিষেবা চালু হয়েছিল, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। ওই বাসগুলি শিলিগুড়ি থেকে কলকাতা–আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের মধ্যবর্তী রুটে ফের চালানোর পরিকল্পনা করা হচ্ছে।

নিগম সূত্রে জানা গিয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে চলা ভলভো পরিষেবাতেও যাত্রী সংখ্যা চোখে পড়ার মতো কমে গিয়েছে। শীতের মরশুমে যাতে নিগম আরও ক্ষতির মুখে না পড়ে, তার জন্য বিকল্প পরিকল্পনা হাতে নেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ।

এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, “শুরুর দিকে যাত্রী সংখ্যা অনেকটাই সন্তোষজনক ছিল। এখন উত্তরবঙ্গের জেলাগুলো থেকে কলকাতা হয়ে দিঘা পর্যন্ত মোট চারটি বাস চলছে। কলকাতা পর্যন্ত যাত্রী পাওয়া গেলেও দিঘার দিকে যাত্রী মিলছে না। তাই রায়গঞ্জ ও মালদহের বাস আপাতত বন্ধ রাখা হয়েছে। সেই বাসগুলি জেলা-ভিত্তিক রুটে চালানোর ভাবনা চলছে। শীতে যাতে নিগম ঘাটতিতে না যায়, তাই বিকল্প পরিকল্পনা নেওয়া হচ্ছে।”

নিগম সূত্রে দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছ’টি ভলভো বাস এনবিএসটিসি-কে দিয়েছিলেন। শুরুতে চাহিদা ছিলও ভাল। কিন্তু দিন গড়াতেই যাত্রীদের মধ্যে অনীহা দেখা যাচ্ছে। ভাড়ায় ছাড় দিয়েও পরিস্থিতির বদল হয়নি। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে কলকাতাগামী বেশ কয়েকটি ট্রিপ যাত্রীর অভাবে বাতিল করা হয়েছে। হাতে গোনা যাত্রীর বুকিং থাকলে তাঁদের অন্য বাসে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে নতুন করে যাত্রীর আকর্ষণ বাড়াতে কীভাবে পরিষেবাকে চাঙ্গা করা যায়, সে নিয়ে আলাদা করে পরিকল্পনা শুরু করেছে এনবিএসটিসি কর্তৃপক্ষ।


```