Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ট্যুরিস্ট ব্যাগে এক কুইন্টাল গাঁজা! নৈহাটির প্ল্যাটফর্মে শোরগোল, যাত্রী সেজে পাচারের ছক

রেল পুলিশ জানিয়েছে, এত বিপুল পরিমাণ গাঁজা পাচারের ঘটনা শিয়ালদহ মেন শাখায় এই প্রথম। তদন্তে নেমেছে রেল পুলিশের বিশেষ দল। খতিয়ে দেখা হচ্ছে, এই গাঁজা কোথা থেকে এল, কারা এর নেপথ্যে, এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না।

ট্যুরিস্ট ব্যাগে এক কুইন্টাল গাঁজা! নৈহাটির প্ল্যাটফর্মে শোরগোল, যাত্রী সেজে পাচারের ছক

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 9 October 2025 12:37

দ্য ওয়াল ব্যুরো:  ট্যুরিস্ট ব্যাগে করে গাঁজা পাচারের কৌশল (Canbies Recover)! তবে পাচারকারীদের পরিকল্পনা সফল হল না। সৌজন্যে, কর্তব্যরত জিআরপির (GRP) কড়া নজরদারি।

ঘটনাস্থল শিয়ালদহ মেন শাখার নৈহাটি স্টেশন (Naihati Rail Station)। স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা চার যুবক আচরণে সন্দেহ জাগে কর্তব্যরত জিআরপি (GRP) কর্মীদের। তল্লাশি করতে গিয়েই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, চারটি ট্যুরিস্ট ব্যাগে ভর্তি প্রায় এক কুইন্টাল (১০০ কেজি) গাঁজা! বাজারমূল্যে যার আনুমানিক মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা।

বৃহস্পতিবার সকালে ৩ নম্বর প্ল্যাটফর্মে যাত্রী সেজে দাঁড়িয়ে ছিল চার যুবক। জিআরপি আধিকারিকদের দাবি, তাদের হাবভাব ছিল 'অস্বাভাবিক'। সন্দেহ হওয়ামাত্রই জেরা শুরু করেন রেল পুলিশকর্মীরা। সেই সময়ই এক যুবক পালানোর চেষ্টা করে, ব্যাগ ফেলে স্টেশন ছেড়ে দৌড় দেয়। যদিও রেল পুলিশের তৎপরতায় চারজনকেই হাতেনাতে ধরে ফেলা হয়।

এরপর ট্যুরিস্ট ব্যাগগুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশকর্মীদের। ব্যাগভর্তি গাঁজা, একটার পর একটা ব্যাগ খুলতেই বেরোতে থাকে মাদক! পুলিশ সূত্রে খবর, পাচারের উদ্দেশ্য ছিল নদিয়া। ধৃত চার যুবকের মধ্যে দু’জনকে চিহ্নিত করা হয়েছে আন্তঃরাজ্য মাদকচক্রের সক্রিয় সদস্য হিসেবে। চারজনই নিউ ব্যারাকপুরের বাসিন্দা।

রেল পুলিশ জানিয়েছে, এত বিপুল পরিমাণ গাঁজা পাচারের ঘটনা শিয়ালদহ মেন শাখায় এই প্রথম। তদন্তে নেমেছে রেল পুলিশের বিশেষ দল। খতিয়ে দেখা হচ্ছে, এই গাঁজা কোথা থেকে এল, কারা এর নেপথ্যে, এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না।

রেল পুলিশের এক আধিকারিকের কথায়, “এত বড় চালান একবারে ট্রেনে করে পাচার করার চেষ্টা, একেবারে নজিরবিহীন। ধৃতদের মোবাইল ঘেঁটে পাচারচক্রের শিকড় খোঁজার চেষ্টা চলছে।”

রেলস্টেশন ব্যবহার করে কীভাবে এত বড় মাদক চক্র সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশের অন্দরে। রেল পুলিশের প্রাথমিক অনুমান, এর পিছনে রয়েছে একটি সুসংগঠিত গাঁজা পাচার র‍্যাকেট, যার শাখা-প্রশাখা ছড়িয়ে রয়েছে রাজ্যের বাইরেও।

এখন দেখার, তদন্তে নেমে কতদূর পৌঁছয় রেল পুলিশের টিম। তবে যাত্রী সেজে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক কুইন্টাল গাঁজা পাচারের ছক, অতীতে এমনটা দেখা যায়নি, বলছেন তদন্তকারীরা।


```