Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

থানায় নিয়ে যাওয়ার পরও 'নিখোঁজ' অ্যালজাইমার আক্রান্ত বৃদ্ধ! পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ

পরিবার সূত্রে জানা গিয়েছে, ৩০ জানুয়ারি দুপুর প্রায় একটা নাগাদ বাড়ির কাছ থেকে নিখোঁজ হন দেবব্রত কর। তিনি অ্যালজাইমার রোগে ভুগছেন বলে দাবি পরিবারের। 

থানায় নিয়ে যাওয়ার পরও 'নিখোঁজ' অ্যালজাইমার আক্রান্ত বৃদ্ধ! পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 February 2026 14:35

সৌভিক বন্দ্যোপাধ্যায় 

উত্তরপাড়া থানার পুলিশের (Uttarpara Police Station) বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন সায়ন্তন কর নামের এক যুবক। জানিয়েছেন, পুলিশ তাঁর বাবা দেবব্রত করকে খুঁজে পাওয়ার পরও পরিবারকে জানায়নি এমনকি তাঁকে শারীরিকভাবে নিগ্রহও করেছে! সায়ন্তন বিষয়টি নিয়ে হুগলি জেলার পুলিশ কমিশনারের দফতরে লিখিত অভিযোগ জমা দেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, তাঁর বাবাকে একাধিকবার চড় মেরেছে পুলিশ!

হুগলির হিন্দমোটর এলাকার পঁচাত্তর বছর বয়সি ওই বৃদ্ধের নিখোঁজ (Missing Old Person) হওয়ার ঘটনায় উত্তরপাড়া থানার (Uttarpara Police Station) ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। পরিবারের অভিযোগ, নিখোঁজের পর অভিযোগ দায়ের করতে গিয়েও একাধিক জটিলতার মুখে পড়তে হয়েছে তাঁদের। এমনকি থানার সিসিটিভি ফুটেজে অসঙ্গতির অভিযোগও তুলেছেন বৃদ্ধের ছেলে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ৩০ জানুয়ারি দুপুর প্রায় একটা নাগাদ বাড়ির কাছ থেকে নিখোঁজ হন দেবব্রত কর। তিনি অ্যালজাইমার রোগে (Alzheimer’s Patient) ভুগছেন বলে দাবি পরিবারের। ৩১ জানুয়ারি দুপুরে উত্তরপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করতে গেলে এক পুলিশকর্তা তাঁদের প্রথমে এলাকায় খোঁজ করার পরামর্শ দেন। রাত আটটা নাগাদ পুনরায় থানায় গেলে অভিযোগ নথিভুক্ত হয়।

এরপর ১ ফেব্রুয়ারি সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট থেকে পরিবার জানতে পারে, ৩০ জানুয়ারি রাত প্রায় এগারোটার সময় এক ব্যক্তি ও তাঁর বন্ধু ওই বৃদ্ধকে খুঁজে পান। তিনি নিজের নাম-ঠিকানা বলতে পারছিলেন না বলে তাঁরা তাঁকে উত্তরপাড়া থানায় নিয়ে যান। পরিবারের অভিযোগ, ১ ফেব্রুয়ারি দুপুরে থানায় গিয়ে এ বিষয়ে জানতে চাইলে প্রথমে পুলিশ অস্বীকার করে। পরে সন্ধেয় সেই উদ্ধারকারী ব্যক্তিকে সঙ্গে নিয়ে থানায় গেলে সিসিটিভি ফুটেজ দেখানোর দাবি করা হয়।

দ্য ওয়াল-কে সায়ন্তন জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে এক পুলিশকর্মীকে তাঁর বাবার সঙ্গে দুর্ব্যবহার করতে দেখা গেছে। তবে একটি ছাড়া বাকি কোনও সিসিটিভি ফুটেজ দেখানো হয়নি। পুলিশের বক্তব্য ছিল, প্রযুক্তিগত সমস্যার কারণে ওগুলি দেখানো যাবে না। অভিযোগ, ওই ফুটেজেও শারীরিক নিগ্রহের প্রমাণ মিলবে বলেই তা দেখাচ্ছে না পুলিশ। যদিও মারধরের বিষয়টি সামনে এলেও পুলিশ নিজের মুখে এ কথা স্বীকার করেনি।

গোটা বিষয় নিয়ে ৬ ফেব্রুয়ারি হুগলি জেলার পুলিশ কমিশনারের দফতরে লিখিত অভিযোগ জমা দেন সায়ন্তন। যদিও সিসিটিভি ফুটেজ নিয়ে এখনও কোনও সদত্তুর পায়নি সায়ন্তনের পরিবার। দ্য ওয়াল-কে সায়ন্তন জানান, এখনও পর্যন্ত বাবার কোনও খোঁজ মেলেনি। পরবর্তী সময় পুলিশ বাকি সিসিটিভি ফুটেজ দেখাতে বাধ্য হলে তাতে দেখা যায়, বাবা পুলিশ স্টেশন থেকে নিজেই বেরিয়ে যাচ্ছেন।

সায়ন্তনের দাবি, উত্তরপাড়া পুলিশের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। তাঁরা সতর্ক হলে বাবা পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যেতেন না। তবে বিষয়টি নিয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে আশ্বাস দিয়ে জানিয়েছে যে, ঘটনার দিন কর্মরত দুই পুলিশ অফিসারকেই চাপে রাখা হয়েছে যাতে তাঁরা বৃদ্ধকে খুঁজে বের করেন।  

আপাতত স্থানীয় এলাকায় মাইকিং, লিফলেট বিলি এবং সমাজমাধ্যমে প্রচারের মাধ্যমে তাঁকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিবার। ঘটনাকে ঘিরে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে এলাকাতেও। 


```