পবিত্র রমজান মাসে রোজা না রাখায় নাইজেরিয়া (Nigeria)-তে ইসলামিক পুলিশ সাত মুসলিমকে গ্রেফতার করেছে। রমজানে রোজা পালন কি বাধ্যতামূলক—নিয়ম নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

নাইজেরিয়ায় গ্রেফতার মুসলিমরা
শেষ আপডেট: 20 February 2026 08:52
দ্য ওয়াল ব্যুরো: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কানোতে ইসলামিক পুলিশ নয়জন মুসলিমকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ রমজানের রোজার প্রথম দিন তাদের দিনের বেলা খাবার খেতে দেখা গেছে।
পূর্ব আফ্রিকার দেশ নাইজেরিয়ার জনসংখ্যার সাত শতাংশ ইসলাম ধর্মাবলম্বী। বাকি চল্লিশ শতাংশ খ্রিস্টান। ইসলাম ধর্মাবলম্বীদের বেশিরভাগ বাস করেন দেশটির উত্তরাঞ্চলে। সেখানে প্রশাসন ধর্মনিরপেক্ষতার আদর্শ অনুসরণের পাশাপাশি ইসলামিক শরিয়া আইনও কার্যকর করে থাকে। ইসলামিক অনুশাসন নিশ্চিত করতে সেখানে আলাদা করে ইসলামিক পুলিশ বাহিনী আছে। সেই পুলিশই সাত জন পুরুষ ও দুজন মহিলাকে গ্রেফতার করেছে।
বুধবার দেশটিতে রমজান মাস শুরু হওয়ার পরই দেশটির ইসলামিক পুলিশ হোটেল রেস্তোরাঁয় অভিযান শুরু করেছে। রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বীদের সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে খাদ্য, পানীয় গ্রহণ করা নিষেধ আছে। যদিও মধ্যপ্রাচ্য সহ কোনও ইসলামিক দেশেই রোজা বাধ্যতামূলক করা হয়নি। ভারতে এবং প্রতিবেশী পাকিস্তান বাংলাদেশও রোজা পালন বাধ্যতামূলক করে কোনও আইন নেই। এমনকি ইসলামিক সংস্থাগুলিও এমন ধরনের বাধ্যতামূলক কোন বিধি চালু করেনি। তবে আত্মসংযম রক্ষা ও আত্মশুদ্ধির লক্ষ্যে রোজা রাখা বা দিনের বেলা অভুক্ত থাকাকে সর্বাধিক গুরুত্ব দিতে বলা হয়েছে।
কানোতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা রয়েছে, যেখানে ইসলামিক আইনি ব্যবস্থা শরিয়া ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি কাজ করে। হিসবাহ নামে পরিচিত ইসলামিক পুলিশ প্রতি বছর রমজান মাসে ক্যাফে, রেস্তোরাঁ এবং বাজারে তল্লাশি চালায় যাতে নিশ্চিত করা যায় যে মুসলমানরা রোজার সময় মেনে চলছে। কানোর যেসব এলাকায় অনেক খ্রিস্টান বাস করে, সেখানে কিছু প্রতিষ্ঠান খোলা থাকে। মুসলমানদের সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যে খাওয়া নিষিদ্ধ। রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি, যা মুসলমানদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় ভিত্তি বলে বিবেচিত হয়ে আসছে।
হিসবাহর ডেপুটি কমান্ডার জেনারেল মুজাহিদ আমিনুদ্দিন বিবিসি'কে বলছেন, ধৃতদের সাতজন পুরুষ এবং দুইজন মহিলা। রমজান যে শুরু হয়েছে তা নিয়ে তারা অজ্ঞতার ভান করেছিলেন। আমরা তাদের গ্রেপ্তার করেছি। আমরা তাদের রোজার গুরুত্ব, নামাজ পড়ার পদ্ধতি, কোরান পড়া এবং আরও ভালো মুসলিম হওয়ার শিক্ষা দেব।' জানা গেছে ধৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত করা হবে যাতে তারা নিষ্ঠার সঙ্গে রোজা পালন করে।
দু দশক আগে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলের ১২টি রাজ্যে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়া আইন চালু করা হয়েছিল, যেখানে সকলেই সংখ্যাগরিষ্ঠ মুসলিম। নাইজেরিয়ায়, ১৮ ফেব্রুয়ারি বুধবার থেকে রোজা শুরু হয় এবং ২১ বা ২২ মার্চ শেষ হতে পারে।
রমজান ইসলামী ক্যালেন্ডারের নবম মাস। ইসলাম ধর্মাবলম্বীরা এই মাসটিকে পবিত্র মাস হিসেবে মনে করে থাকে।