Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!সুস্থ সমাজ গড়াই লক্ষ্য: শহর ও মফস্বলে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণের পাশে ডিসান হাসপাতালWest Bengal Election 2026 | আবেগের বশেই ‘হুমকি’ দিই শুভেন্দু ‘অপেরা’ করলে পারত!উত্তর কলকাতার অর্ধেক বুথই ‘অতি স্পর্শকাতর’, থাকছে ১০০টি মহিলা বুথও

Ramadan 2026: মঙ্গল না বুধ, কবে শুরু হচ্ছে এবছরের রমজান?

রমজান ২০২৬ কবে শুরু হবে, মঙ্গলবার নাকি বুধবার, তা নির্ভর করছে চাঁদ দেখার উপর। ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখা মিললেই পরদিন শুরু হবে রোজা।

Ramadan 2026: মঙ্গল না বুধ, কবে শুরু হচ্ছে এবছরের রমজান?

রমজান ২০২৬

শেষ আপডেট: 17 February 2026 11:41

দ্য ওয়াল ব্যুরো: রমজান (Ramadan) শুরু হচ্ছে কবে? ইসলামিক চন্দ্রবর্ষ অনুযায়ী প্রতি বছরই দিনক্ষণ বদলায়। ২০২৬-এ সেই মাস শুরু হওয়ার সম্ভাব্য সময়ও ঠিক হয়ে গিয়েছে। চাঁদ দেখা মিললেই পাল্টে যাবে মুসলিম সম্প্রদায়ের দিনযাপন—সকাল শুরু হবে আরও ভোরে, রাত নামবে আরও গভীরে।

২০২৬ সালে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আজ অর্থাৎ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায়, চাঁদ দেখার উপর নিভর্র করছে। যদি আজ চাঁদ দেখা যায় তবে প্রথম রোজা পালিত হবে ১৮ ফেব্রুয়ারি সকাল থেকে। মাস শেষ হওয়ার সম্ভাবনা ১৮ মার্চ ২০২৬। আর ঈদ-উল-ফিতর (Eid al-Fitr) পালিত হতে পারে ১৯ মার্চ, চাঁদ দেখার পরের দিন।

সৌদি আরবের (Saudi Arabia) তুলনায় ভারত সাধারণত একদিন পরে রোজা শুরু করে—চাঁদ দেখার সময়ের ফারাকে এ নিয়ম বহুদিনের।

  • সেহরি (Sehri) থেকে ইফতার (Iftar): রোজার রোজকার নিয়ম
  • রমজানের কেন্দ্রে রোজা (Roza)। তবে শুধু না-খাওয়া নয়—এ মাসটা আত্মসংযমেরও সময়।
  • দিন শুরু হয় ভোরের আগে সেহরি দিয়ে
  • ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত সম্পূর্ণ বিরত থাকতে হয় খাবার-জল থেকে
  • সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার—সাধারণত খেজুর ও জল দিয়ে রোজা ভাঙা হয়

শারীরিক অভ্যাসের পাশাপাশি কথায়, আচরণে, ভাবনায় সংযমের প্রবল অনুশাসন এই মাসটিকে আরও ধার্মিক ও মননশীল করে তোলে।

কেন এত গুরুত্বপূর্ণ রমজান (Ramadan)?

বিশ্বাস করা হয়, এই মাসেই ১,৪০০ বছর আগে হজরত মহম্মদ (Prophet Muhammad) প্রথম ওহি গ্রহণ করেছিলেন। এই পবিত্র ঘটনার সূত্রেই শেষ দশকের বিজোড় রাতে পালিত হয় লাইলাতুল-কদর (Laylat al-Qadr)। মুসলমানদের কাছে বছরের সবচেয়ে পবিত্র রাত হিসেবে এই রাতেই হয় অতিরিক্ত নমাজ, দোয়া ও আত্মবিশ্লেষণ।

রীতিনীতি, দান-খয়রাত আর শুভেচ্ছা

রমজানে দান-সদকা বাড়ে, কমিউনিটি ইফতারে ভিড় থাকে, আর মানুষের আচরণে খানিক নরমভাবও দেখা যায়। এই সময় সকলে  “রমজান মুবারক” (Ramadan Mubarak) ও “রমজান করিম” (Ramadan Kareem) বলে শুভেচ্ছা আদানপ্রদান করে থাকেন।

মাস শেষ হয় ঈদুল-ফিতর দিয়ে—প্রার্থনা, খাবার আর আনন্দের মিলিত উৎসবে।


```