Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?

Beldanga: সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেস ডায়েরি দিচ্ছে না রাজ্য! হাইকোর্টে এনআইএ

বৃহস্পতিবারই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে নতুন আবেদন করে রাজ্য সরকার। জানিয়েছে, জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তথ্য তুলে দেওয়ার বিষয়ে তাদের আপত্তি রয়েছে। 

Beldanga: সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেস ডায়েরি দিচ্ছে না রাজ্য! হাইকোর্টে এনআইএ

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 February 2026 13:19

দ্য ওয়াল ব্যুরো: বেলডাঙা মামলায় (Beldanga Clash) কেস ডায়েরি এখনও জমা দেয়নি রাজ্য পুলিশ (West Bengal Police)। আদালতে অভিযোগ করল তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেস ডায়েরি হস্তান্তর করছে না রাজ্য পুলিশ। এই মর্মেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ তাঁদের।

বৃহস্পতিবারই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে নতুন আবেদন করে রাজ্য সরকার। জানিয়েছে, জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তথ্য তুলে দেওয়ার বিষয়ে তাদের আপত্তি রয়েছে। রাজ্যের প্রশ্ন, যখন বিষয়টি কলকাতা হাইকোর্টে বিচারাধীন, তখন নিম্ন আদালত কীভাবে তথ্য হস্তান্তরের নির্দেশ দিতে পারে? যদিও এই পরিপ্রেক্ষিতে এনআইএ-র যুক্তি, কেস ডায়েরি হস্তান্তরের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট (Supreme Court)। তাই অবিলম্বে তা দেওয়া হোক। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হবে।

রাজ্যের মতো এনআইএ বৃহস্পতিবারও আদালতের দ্বারস্থ হয়। অভিযোগ, বেলডাঙা মামলার (Beldanga Incident) ধৃতদের কলকাতায় আদালতে হাজির করাতে গিয়ে বারবার সমস্যার মুখে পড়তে হচ্ছে। রাজ্য পুলিশের তরফে পর্যাপ্ত নিরাপত্তা না মেলায় অভিযুক্তদের আনা সম্ভব হচ্ছে না বলেই দাবি সংস্থার।

এনআইএ জানিয়েছে, এর আগেও দু’বার ধৃতদের কলকাতায় আনা যায়নি। শেষ শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে তাঁদের পেশ করা হয়েছিল। তবে এতে তদন্তে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ। তদন্তের স্বার্থে অভিযুক্তদের সরাসরি আদালতে হাজির করা জরুরি - এই যুক্তি তুলে ধরে সংস্থা আদালতের কাছে অনুমতি চেয়েছে, যাতে তারা নিজেরাই নিরাপত্তার দায়িত্ব নিয়ে অভিযুক্তদের কলকাতায় আনতে পারে।

রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার এই টানাপড়েনে মামলার অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদিকে তথ্য হস্তান্তর নিয়ে আইনি প্রশ্ন, অন্যদিকে অভিযুক্তদের আদালতে পেশ করা নিয়ে প্রশাসনিক জট - সব মিলিয়ে বেলডাঙা মামলা নতুন করে রাজনৈতিক ও আইনি গুরুত্ব পাচ্ছে।

কী নিয়ে বেলডাঙা মামলা?

চলতি বছরের জানুয়ারির শুরুতে মুর্শিদাবাদ (Murshidabad) জেলাজুড়ে উত্তেজনা ছড়ায় এক শ্রমিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে। অভিযোগ, খুন করে তাঁর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছিল। মৃতদেহ এলাকায় পৌঁছতেই বিক্ষোভ বাড়তে থাকে। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ থেকে শুরু করে রেললাইন আটকে দেওয়া- পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

শিয়ালদহ–লালগোলা শাখার (Sealdah-lalgola Train) মহেশপুরের কাছে রেললাইনে বাঁশ ফেলে অবরোধ করেন স্থানীয়রা। বাঁশে ঝোলানো ছিল মৃতদেহের ছবি। পুলিশ পৌঁছনোর পর উত্তেজনা আরও বাড়ে। স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় পুলিশ। সাংবাদিকরাও আক্রান্ত হন। ঘটনার গুরুত্ব বিচার করে তদন্তভার চলে যায় এনআইএ-র হাতে।


```