Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

নাবালিকা নিখোঁজের সূত্র ধরে বারাসাতে ম্যাসাজ পার্লারে হানা, মালিক-সহ ১৬ জন আটক

স্থানীয় বাসিন্দাদের দাবি, সাত-আট মাস আগে ফরচুন টাউনশিপে দু’টি বডি ম্যাসাজ পার্লার খোলা হয়েছিল। সেখানে নিয়মিত নতুন মুখের আনাগোনা নজরে পড়লেও ভিতরে ঠিক কী চলত, তা তাঁরা বুঝতে পারেননি। 

নাবালিকা নিখোঁজের সূত্র ধরে বারাসাতে ম্যাসাজ পার্লারে হানা, মালিক-সহ ১৬ জন আটক

প্রতীকী ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 15 December 2025 12:20

দ্য ওয়াল ব্যুরো: অশোকনগরে (Ashokenagar) নাবালিকা নিখোঁজের ঘটনার (Missing minor girl) তদন্ত করতে গিয়েই বারাসাতে একটি বডি ম্যাসাজ পার্লারে (Massage Parlor,  Barasat) হদিস মিলল বেআইনি কর্মকাণ্ডের। রবিবার সন্ধ্যায় বারাসাতের কাজিপাড়া এলাকার ফরচুন টাউনশিপে পুলিশি অভিযানে পার্লারের মালিক-সহ মোট ১৬ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার অশোকনগর থানায় নাবালিকা মেয়েটি নিখোঁজ বলে পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে অশোকনগর থানার পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে সে জানায়, বারাসাতের ফরচুন টাউনশিপে একটি বডি ম্যাসাজ পার্লারে কাজ করত সে। ওই পার্লারে কী ধরনের কাজ হয়, তা খতিয়ে দেখতেই রবিবার বিকেল পাঁচটা নাগাদ আচমকা সেখানে হানা দেয় পুলিশ।

অভিযানের সময় পার্লারের ভিতরে মালিক-সহ ১১ জন মহিলা ও চার জন পুরুষকে পাওয়া যায়। পরে মহিলা পুলিশ কর্মীদের সহায়তায় সকলকে আটক করে অশোকনগর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, বডি ম্যাসাজ পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরেই অবৈধ দেহব্যবসা চলছিল। ধৃত মহিলারা বিরাটি, নিউ ব্যারাকপুর, কাজীপাড়া, হাবরা, অশোকনগর-সহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে এখানে কাজের উদ্দেশ্যে আসতেন বলেও জানা গিয়েছে।

ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সাত-আট মাস আগে ফরচুন টাউনশিপে দু’টি বডি ম্যাসাজ পার্লার খোলা হয়েছিল। সেখানে নিয়মিত নতুন মুখের আনাগোনা নজরে পড়লেও ভিতরে ঠিক কী চলত, তা তাঁরা বুঝতে পারেননি। যদিও কয়েক জন স্থানীয় বাসিন্দার বক্তব্য, পার্লারের আড়ালে বেআইনি দেহব্যবসা চলছিল বলে তাঁদের সন্দেহ ছিল। পুলিশের এই অভিযানে সমাজে ভাল বার্তা গেল বলেই মত তাঁদের।

পুরো ঘটনার তদন্ত চলছে। নাবালিকা নিখোঁজের সঙ্গে পার্লারের বেআইনি কাজের যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ।


```