Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

চিংড়িঘাটা মেট্রো জট কাটাতে জরুরি বৈঠকের নির্দেশ হাইকোর্টের! বুধবার মুখোমুখি রাজ্য ও রেল

ডিভিশন বেঞ্চের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন—সমস্যা মেটাতেই হবে। জনগণের স্বার্থেই বৈঠকে সিদ্ধান্ত নিতে হবে।

চিংড়িঘাটা মেট্রো জট কাটাতে জরুরি বৈঠকের নির্দেশ হাইকোর্টের! বুধবার মুখোমুখি রাজ্য ও রেল

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 December 2025 13:36

দ্য ওয়াল ব্যুরো: চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের (Chingrighata Metro congestion) জট কাটাতে এবার আদালতের কড়া নির্দেশ (Calcutta High Court)। আগামী বুধবার বিকেল ৫টায় মেট্রো ভবনে বৈঠকে বসবে রাজ্য সরকার, মেট্রো কর্তৃপক্ষ ও মামলার সঙ্গে যুক্ত সব পক্ষ। জনস্বার্থে দ্রুত সমাধান খুঁজতেই এই বৈঠকের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

ডিভিশন বেঞ্চের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন—সমস্যা মেটাতেই হবে। জনগণের স্বার্থেই বৈঠকে সিদ্ধান্ত নিতে হবে।

আদালতে ইতিমধ্যেই রাজ্য, মেট্রো ও RVNL নিজেদের প্রতিনিধিদের নাম জমা দিয়েছে। উপস্থিত থাকবেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলও। চিংড়িঘাটা জংশনের জট কবে কাটবে—তার উত্তর খুঁজতেই এই উচ্চপর্যায়ের বৈঠক।

মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ ডিসেম্বর। ওই দিনই আদালতের কাছে বৈঠকের রিপোর্ট জমা করতে হবে সংশ্লিষ্ট পক্ষগুলিকে।

চিংড়িঘাটা মেট্রো সম্প্রসারণ বহুদিন ধরেই আটকে। নিউ গড়িয়া–বিমানবন্দর মেট্রো প্রকল্পের বেলেঘাটা থেকে গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশের কাজ এখনও থমকে। কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের দাবি, রাস্তা বন্ধের অনুমতি না মেলাতেই কাজ শুরু করা যাচ্ছে না। নভেম্বরে কাজ শুরুর কথা থাকলেও তার কিছুই হয়নি।

এই নিয়ে এক স্থানীয় বাসিন্দার জনস্বার্থ মামলার ভিত্তিতেই আদালত একাধিক বৈঠক ডেকেছিল। তখন রাজ্য সরকার এবং পুলিশের তরফে সহযোগিতার আশ্বাস মিলেছিল। কিন্তু বাস্তবে প্রশাসনের অনুমতি মেলেনি বলেই দাবি আবেদনকারীর। এবার সব পক্ষকে আলোচনায় বসে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দিল আদালত।

চিংড়িঘাটা সংযোগস্থলের মেট্রো প্রকল্প ঘিরে দীর্ঘদিনের জট সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছে। এখন দেখার আদালতের নির্দেশে সেই জট কাটে কি না।


```