Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

১০০ টাকা আয় করতে রেলের কত খরচ হয়? প্রকাশ্যে এল ভয়াবহ ঘাটতির ছবি

ফের সামনে এল ভারতীয় রেলের (Indian Railways ) বেহাল আর্থিক ছবির খতিয়ান।

১০০ টাকা আয় করতে রেলের কত খরচ হয়? প্রকাশ্যে এল ভয়াবহ ঘাটতির ছবি

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 11 December 2025 20:25

দ্য ওয়াল ব্যুরো: ফের সামনে এল ভারতীয় রেলের (Indian Railways ) বেহাল আর্থিক ছবির খতিয়ান। কেন্দ্রে লিখিত প্রত্যুত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেন—২০২২-২৩ থেকে ২০২৪-২৫, দু’বর্ষের ব্যবধানে রেলের আয়-ব্যয়ের ভারসাম্য আরও খারাপ হয়েছে। ১০০ টাকা আয়ে রেলের খরচ বেড়েছে আরও ১০ পয়সা। বিগত তিন আর্থিক বছরেই অপারেটিং রেশিও ৯৮ শতাংশেরও বেশি—যা রেলের প্রায় সংকটজনক আর্থিক অবস্থার ইঙ্গিত দিচ্ছে।

লোাকসভায় বিজেপির সাংসদ ডি পুরন্দেশ্বরীর প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, ২০২২-২৩ সালে রেলের অপারেটিং রেশিও ছিল ৯৮.১০ শতাংশ। ২০২৪-২৫ সালে তা বেড়ে হয়েছে ৯৮.২২ শতাংশ। অর্থাৎ, ১০০ টাকা আয় করতে রেলকে খরচ করতে হচ্ছে ৯৮ টাকারও বেশি—যা বিশ্বের যে কোনও বড় রেল ব্যবস্থার তুলনায় অত্যন্ত দুর্বল হিসেব ধরা হয়।

আর্থিক বেহাল দশার মধ্যেও কেন্দ্রীয় মন্ত্রকের একমাত্র লক্ষবস্তু—বাংলার রেল প্রকল্প! আবারও সেই পুরনো সুরে রেলমন্ত্রক জানিয়ে দিয়েছে, বাংলার বিভিন্ন রেল ও মেট্রো প্রকল্পের দেরির কারণ অর্থের অভাব নয়, রাজ্য সরকারের ‘জমি-জট’। 

আজিমগঞ্জ–নিউ ফারাক্কা শাখায় আরওবি নির্মাণ নিয়ে কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরীর প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, বাংলায় অনুমোদিত ৩০২টি আরইউবি/আরওবি প্রকল্পের মধ্যে ৯৯টি রাজ্যের ঢিলেমির জন্য থমকে। এর মধ্যে ১০টি প্রকল্পে জমিই এখনও অধিগ্রহণ হয়নি।

কল্যাণী এইমস পর্যন্ত কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের প্রশ্নেরও সরাসরি উত্তর দেননি রেলমন্ত্রী। উল্টে ফের টেনে এনেছেন জমি-জটের কথা—পরোক্ষে রাজ্যকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।


```