Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

বদলাচ্ছে ব্রিগেডের রূপ! গীতাপাঠের পর এবার লক্ষ কণ্ঠে হরিনাম, আয়োজক কারা?

মমতাবালাপন্থী মতুয়া সংগঠনের দাবি, এই কর্মসূচির সঙ্গে রাজনীতির কোনও সম্পর্কই নেই। 

বদলাচ্ছে ব্রিগেডের রূপ! গীতাপাঠের পর এবার লক্ষ কণ্ঠে হরিনাম, আয়োজক কারা?

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 December 2025 13:04

দ্য ওয়াল ব্যুরো: সময় বদলাচ্ছে, বদলাচ্ছে ব্রিগেডের সমীকরণও (Brigade)!

 যে ব্রিগেড একসময় রাজনীতির ধ্রুবতারা ছিল, সেখানেই এখন ধর্মীয় আয়োজনে ভিড় সামলাতে হচ্ছে প্রশাসনকে। কয়েকদিন আগেই লক্ষ কণ্ঠে গীতাপাঠে (Gitapath) ভরে গিয়েছিল ময়দান। এবার সেই ব্রিগেডেই হবে লক্ষ মানুষের হরিনাম সংকীর্তন (Harinam)।

গীতাপাঠের মতোই এবারও আয়োজনে রাজনৈতিক রং। হরিনাম সংকীর্তনের ডাক দিয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের গোসা পরিষদ। যার নেত্রী তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর।

শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে এই কর্মসূচিকে 'অরাজনৈতিক' বলে দাবি করে  গোসা পরিষদের সভাপতি নান্টু হালদার বলেন, "আমরা অরাজনৈতিক কর্মসূচি করতে চাই। লক্ষ কণ্ঠে হরিনাম হবে। জানুয়ারিতেই দিন ঘোষণা করা হবে।"

আগের গীতাপাঠ অনুষ্ঠানকে ‘ধর্মীয় মেরুকরণের চেষ্টা’ বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার সভা থেকে বৃহস্পতিবার তিনি বলেন, ‘গীতাপাঠের জন্য পাবলিক মিটিং করার কী আছে? ধর্ম মানে মানবতা, ধর্ম মানে শান্তি।’

এদিকে মমতাবালাপন্থী মতুয়া সংগঠনের দাবি, এই কর্মসূচির সঙ্গে রাজনীতির কোনও সম্পর্কই নেই। নান্টু হালদারের কথায়,
‘কেউ গীতাপাঠ করছেন, কেউ কোরান পাঠ। কিন্তু মতুয়ারা অরাজনৈতিক।’

হঠাৎ কেন এত বড় আয়োজন?

এবার সামনে এসেছে অন্য হিসেব। মতুয়া মহাসঙ্ঘের দাবি, ভোটার তালিকার ‘নিবিড় পরিমার্জন’কে মাথায় রেখেই এই বিশাল হরিনাম আয়োজন। হরিনামের শেষে নির্বাচন কমিশনের কাছে মতুয়াদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত রাখার আর্জি জানানো হবে। পাশাপাশি CAA-র ফর্ম ফিল-আপ করার পরও নাগরিকত্ব না–মেলায় তারা ক্ষুব্ধ—সেই প্রতিবাদও জুড়ে দেওয়া হবে অনুষ্ঠানে।

তবে বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী মুখে এক কথা বলছেন আর বাস্তবে করছেন অন্য। তৃণমূলই ধর্মের নামে মেরুকরণের রাজনীতি করছে। সে কারণেই মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে।

গীতাপাঠের অনুষ্ঠানে দেখা গিয়েছিল বঙ্গ বিজেপির প্রথম সারির সব নেতাকে। আমন্ত্রণ জানানো হলেও যাননি মুখ্যমন্ত্রী। পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "ওটা তো বিজেপির কর্মসূচি! সেখানে আমি কীভাবে যাব?"

যদিও পদ্মশিবির জানিয়েছে, হরিনামের আমন্ত্রণ পেলে তাঁরা যাবেন। বিজেপি নেতা প্রিয়াংগু পাণ্ডে বলেন, ‘মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে। তাই হরিনামের আমন্ত্রণ পেলে আমরা যাব।’

এখন দেখার, মমতাবালা মতুয়াপন্থীরা হরিনাম সংকীর্তনে কাদের কাদের আমন্ত্রণ জানায়? সব মিলিয়ে গীতাপাঠের পর এবার হরিনাম সংকীর্তনকে ঘিরে  বদলাচ্ছে ব্রিগেডের সমীকরণ!


```