Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

আজ হাবড়ায় জ্যোতিপ্রিয়র সমর্থনে সভা মমতার, এই বালুরই প্রার্থীপদ নিয়ে উস্কে উঠেছিল বিতর্ক

এক সময় জোর জল্পনা ছিল, হাবড়া থেকে আর প্রার্থী করা নাও হতে পারে জ্যোতিপ্রিয় মল্লিককে। তবে সেই জল্পনায় জল ঢেলে তাঁকেই ফের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ফলে রাজনৈতিক মহলে নতুন করে নজর কেড়েছে এই কেন্দ্র।

আজ হাবড়ায় জ্যোতিপ্রিয়র সমর্থনে সভা মমতার, এই বালুরই প্রার্থীপদ নিয়ে উস্কে উঠেছিল বিতর্ক

মমতা বন্দ্যোপাধ্যায় - জ্যোতিপ্রিয় মল্লিক

পৃথা ঘোষ

শেষ আপডেট: 7 April 2026 01:05

দ্য ওয়াল ব্যুরো: ভোটের (West Bengal Assembly Election 2026) আগে দক্ষিণবঙ্গের সাতটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের সমর্থনে মঙ্গলবার জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হাবড়া কেন্দ্র, যেখানেই কিনা তৃণমূলের প্রার্থী (TMC candidate) হয়ে দাঁড়াচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick) ওরফে বালু।

এক সময় জোর জল্পনা ছিল, হাবড়া থেকে আর প্রার্থী করা নাও হতে পারে জ্যোতিপ্রিয় মল্লিককে। তবে সেই জল্পনায় জল ঢেলে তাঁকেই ফের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ফলে রাজনৈতিক মহলে নতুন করে নজর কেড়েছে এই কেন্দ্র।

এই প্রেক্ষাপটেই জ্যোতিপ্রিয় মল্লিকের সমর্থনে হাবড়ায় সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিদায়ী মন্ত্রিসভার শেষ দিকে মন্ত্রী পদে ছিলেন না জ্যোতিপ্রিয়, সেই বিষয়টিও আলোচনায় রয়েছে।

এখন দেখার, হাবড়ায় মঞ্চ থেকে এই বিতর্ক বা জল্পনা নিয়ে মুখ্যমন্ত্রী কোনও মন্তব্য করেন কি না। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আগ্রহ তুঙ্গে।

এদিকে, সোমবার নদিয়ার বেথুয়াডহড়ির নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, বাংলার রাজধানীকে নিয়ে এমন হুমকির পরেও কেন প্রধানমন্ত্রী মৌনব্রত পালন করছেন? প্রসঙ্গ, পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের 'কলকাতা হামলা' সংক্রান্ত বক্তব্য।

সোমবার নির্বাচনী প্রচারে গিয়ে এই ইস্যুতেই সুর চড়ান তৃণমূল নেত্রী। কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে তিনি বলেন, ‘‘বাংলা গোটা দেশকে পথ দেখায়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যখন কলকাতাকে আক্রমণ করার কথা বলেন, সেই কথাটা কেন প্রধানমন্ত্রী বাংলায় এসে এক বারও বললেন না? কেন তিনি জানালেন না যে এর বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হবে?’’

মুখ্যমন্ত্রীর আরও বিস্ফোরক অভিযোগ, ‘‘প্রধানমন্ত্রী মুখ বুজে বসে আছেন কেন? তবে কি নির্বাচনের আগে আর একটা পহেলগামের ব্লু-প্রিন্ট তৈরি হচ্ছে? এটা কি কেবলই লোক দেখানো ছলনা?’’ তাঁর সাফ কথা, বাংলার মানুষকে লক্ষ্য বানালে বাংলাও দিল্লিকে টার্গেট করবে। পাক প্রতিরক্ষামন্ত্রীকে দিয়ে এই কথা কে বলিয়েছে, তার তদন্ত দাবি করার পাশাপাশি মোদীর পদত্যাগও দাবি করেন তিনি।


```