Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

’৯০ সালে মার খাওয়ার পর রান্নায় একফোঁটা ঝাল খেতে পারি না, শান্তিপুরে মমতার ‘পুরানো সেই দিনের কথা’

সোমবার পলাশিপাড়া, কালীগঞ্জ ও নাকাশিপাড়ার দলীয় প্রার্থীদের সমর্থনে বেথুয়াডহরি ও পূর্বস্থলী হয়ে যখন তিনি শান্তিপুরে (Shantipur) পৌঁছলেন, তখন তাঁর কণ্ঠে ঝরে পড়ল লড়াইয়ের পুরনো দিনের খতিয়ান। আর সেই স্মৃতিতে বারবার ফিরে ফিরে এল একটি নাম, ফেলানি বসাক।

’৯০ সালে মার খাওয়ার পর রান্নায় একফোঁটা ঝাল খেতে পারি না, শান্তিপুরে মমতার ‘পুরানো সেই দিনের কথা’

মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 6 April 2026 16:48

দ্য ওয়াল ব্যুরো: পনেরো দিন ধরে হোটেলে বা কখনও স্রেফ চিঁড়ে-মুড়ি, একটা ডিমসিদ্ধ খেয়ে দিন গুজরান। প্রচারের (West Bengal Assembly Election 2026) ধকলের মাঝেই শান্তিপুরের মঞ্চে ধরা দিলেন এক অন্য মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার পলাশিপাড়া, কালীগঞ্জ ও নাকাশিপাড়ার দলীয় প্রার্থীদের সমর্থনে বেথুয়াডহরি ও পূর্বস্থলী হয়ে যখন তিনি শান্তিপুরে (Shantipur) পৌঁছলেন, তখন তাঁর কণ্ঠে ঝরে পড়ল লড়াইয়ের পুরনো দিনের খতিয়ান। আর সেই স্মৃতিতে বারবার ফিরে ফিরে এল একটি নাম, ফেলানি বসাক।

নয়ের দশকের সেই উত্তাল দিনলিপি আজও মমতার স্মৃতিতে অমলিন। তৎকালীন বাম আমলে নিজের মূক-বধির মেয়ের লাঞ্ছনার বিচার চেয়ে মহাকরণে গিয়েছিলেন নদিয়ার ফুলিয়ার বাসিন্দা ফেলানি বসাক। সঙ্গে ছিলেন মমতা। সে দিন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর দেখা মেলেনি, উল্টে পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁদের। লালবাজার থেকে গভীর রাতে ছাড়া পেয়ে মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে মমতার সেই অবস্থান রাজ্য রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। সম্প্রতি সেই লড়াকু বৃদ্ধা ফেলানি বসাকের মৃত্যু হয়েছে। সোমবার শান্তিপুরের মাটি থেকে সেই পুরনো দিনের স্মৃতি রোমন্থন করে মমতা বুঝিয়ে দিলেন, তাঁর রাজনৈতিক উত্তরণের ইতিহাসে ফেলানি বসাক এক অবিচ্ছেদ্য নাম।

মঞ্চ থেকে এদিন নিজের খাদ্যাভ্যাসের কথাও ভাগ করে নেন তৃণমূলনেত্রী। ১৯৯০ সালের হাজরা মোড়ের সেই রক্তক্ষয়ী হামলার স্মৃতি উসকে তিনি বলেন, “সে দিন মার খাওয়ার পর থেকে রান্নায় একফোঁটা ঝাল থাকলে আমি খেতে পারি না, রাতে ঘুমোতে পারি না।” দীর্ঘ নির্বাচনী সফরে হোটেলের খাবার এড়িয়ে কেবল চিঁড়ে-মুড়ি আর সকালের এক কাপ চা-ই যে তাঁর সম্বল, তা-ও জানান নেত্রী।

বস্তুত, দারিদ্রের সঙ্গে লড়াই করতে করতে চলে যাওয়া ফেলানির পরিবারের দাবি, বাম আমলে যেমন তাঁরা বিপিএল কার্ড পাননি, তেমনই তৃণমূল জমানাতেও বার্ধক্যভাতা জোটেনি তাঁদের কপালে। ফেলানির পুত্রবধূ শান্তিরানি দেবী আজ অতি কষ্টে সংসার টানছেন। রাজনৈতিক মঞ্চে ফেলানি বসাক ‘প্রতীক’ হয়ে উঠলেও, তাঁর পরিবারের দৈনন্দিন লড়াই আজও জারি রয়েছে।

গত কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় প্রচার সারছেন। তবে এদিন শান্তিপুরের মতো 'রঙিন' দেখায়নি বাকিসভাগুলো। এদিন রাজনীতির কড়া বার্তার মাঝেই উঠে আসে শান্তিপুরের শাড়ির প্রসঙ্গ। নিজের ডিজাইন করা শান্তিপুরী শাড়ি পরেই এদিন সভায় এসেছিলেন তিনি। সহাস্যে জানান, তাঁর আসার কথা শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা-ও আবদার করেছেন দুটো শাড়ি নিয়ে যাওয়ার জন্য। মমতার কথায়, “বাড়ির বউ সোনা-দানা চায় না, নববর্ষের আগে দুটো শাড়ি চাইলে দেব না কেন?”


```