Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

'ভবানীপুরে ৪০ হাজার নাম বাদ দিয়েছে, তাতে আমার বয়েই গেছে'! বেথুয়াডহড়ি থেকে আত্মবিশ্বাসী মমতা

শুভেন্দু অধিকারীর হার নিশ্চিত জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, "এবার তোমার আমও যাবে, ছালাও যাবে।"

'ভবানীপুরে ৪০ হাজার নাম বাদ দিয়েছে, তাতে আমার বয়েই গেছে'! বেথুয়াডহড়ি থেকে আত্মবিশ্বাসী মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 April 2026 15:37

দ্য ওয়াল ব্যুরো: বেথুয়াডহড়ির সভা থেকে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভবানীপুরে বিরোধী দলনেতার সমর্থনে লোক না থাকা থেকে শুরু করে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া সব কিছুই উঠে এসেছে তাঁর বক্তব্যে (West bengal Assembly Election 2026)। আত্মবিশ্বাসের সুরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভবানীপুরে কোনওভাবেই জয় পাবে না বিজেপি।  

বেথুয়াডহড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, "আমার ভবানীপুরে ৪০ হাজার নাম কেটেছে। তাতে আমার বয়েই গেছে।" শুভেন্দু অধিকারীর হার নিশ্চিত জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, "এবার তোমার আমও যাবে, ছালাও যাবে।" এর আগেও, নাম বাদ নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। ৪৭ হাজার নাম বাদ যাওয়ার কথা জানার পরে, এর আগেও কমিশনকে তোপ দেগেছেন তিনি।

এর আগেও মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের নির্বাচনে তৃণমূলের উপর কোনও প্রভাব ফেলতে পারবে না এসআইআর। তিনি বলে দেন, “ভবানীপুরে আমিই জিতব।” অন্যদিকে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, 'ওঁকে ভোট দেওয়ার কেউ থাকবে না।" তিনি নিজেও ভবানীপুরে জয়ের বিষয়ে আশাবাদী বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী।    

মার্চ মাসের এক রবিবারের সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে দাঁড়িয়ে ভবানীপুর নিয়ে নিজের আবেগের কথা শোনান তৃণমূল নেত্রী (TMC)। রাজনৈতিক টানাপড়েন আর ভোটের (West Bengal Assembly Election 2026) কৌশলের মাঝে এদিন তাঁর গলায় উঠে আসে ঘর ছাড়তে না চাওয়ার এক পারিবারিক কাহিনি। মমতা বলেন, “ভবানীপুরের (Bhawanipore) সবাই আমাকে চেনেন। বাড়ি বদলের বিষয়ে কথা হলেও আমি ভবানীপুর ছাড়িনি। আসলে আমার মা আমাকে এই বাড়ি ছাড়তে দেননি।”  

ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নকে কেন্দ্র করে সমস্যা হয়। সেই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নূন্যতম রাজনৈতিক সৌজন্য নেই। ভবানীপুরে মনোনয়ন জমা দেওয়ার শুভেন্দুর সঙ্গে সময় স্থানীয় মানুষ কেউ ছিল না বলে দাবি করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাঁথি থেকে ৫০০ টাকা দিয়ে লোক নিয়ে এসেছে। সব গেরুয়া পরে মিছিলে গিয়েছে। ওই মিছিলে ভবানীপুরের মাত্র ষোল জন ছিল। 


```