Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

এবার বিশ্বকর্মা পুজোতেও ছুটি! পরিযায়ী শ্রমিকদের সম্মানে বড় ঘোষণা মমতার

পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাতে বিশ্বকর্মা পুজোয় ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির সভায় নিয়োগ, আবাসন ও কেন্দ্রকে আক্রমণও করলেন তিনি।

এবার বিশ্বকর্মা পুজোতেও ছুটি! পরিযায়ী শ্রমিকদের সম্মানে বড় ঘোষণা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 10 September 2025 17:27

দ্য ওয়াল ব্যুরো: পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাতেই এবার বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার জলপাইগুড়িতে প্রশাসনিক সভার মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, এবার থেকে রাজ্যে বিশ্বকর্মা পুজোয় (Vishwakarma Puja) সরকারি ছুটি থাকবে (West Bengal Holiday)। বর্তমানে তিন দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। সফরের দ্বিতীয় দিনে প্রশাসনিক বৈঠক থেকে তিনি আরও একাধিক নির্দেশ ও মন্তব্য করেন।

সভায় মমতা জানান, যাঁদের এখনও আধার কার্ড নেই, তাঁদের দ্রুত কার্ড করে দিতে হবে। এজন্য জেলাশাসকদের দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমেই ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “দুয়ারে সরকারের মাধ্যমে আধার কার্ড করে দিতে বলব জেলাশাসককে। না-হলে সমস্যা হবে।”

চলমান নিয়োগ সমস্যা নিয়েও এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আদালতের নির্দেশে যেসব পরীক্ষা বন্ধ ছিল, সেগুলি ফের শুরু হয়েছে। গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগের নোটিফিকেশন প্রকাশ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে আইনি জটিলতা কেটে গেলে অবশিষ্ট নিয়োগ প্রক্রিয়াও এগিয়ে যাবে বলে জানান।

মমতা বলেন, শিক্ষক নিয়োগে আমরা ইতিমধ্যেই ৩৫ হাজার পদ পূরণ করেছি। এখনও ২১ হাজার পদ খালি আছে। চেষ্টা করছি দ্রুত পূরণ করার।”

এই প্রসঙ্গেই বিরোধীদের উদ্দেশে তাঁর কটাক্ষ, “যখনই নিয়োগ করতে যাচ্ছি, পিআইএল করে আটকে দিচ্ছে। চাকরি দেবে না, চাকরি খাবে? এসব বাংলা মানে না।”

চা-বাগানের শ্রমিকদের সুবিধার্থে জলপাইগুড়িতে ১৩ হাজার বাড়ি তৈরি হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এ ছাড়াও শ্রমিকদের ২০ শতাংশ বোনাস ঘোষণা করা হয়েছে। বোনাস পাওয়ার ক্ষেত্রে যাতে কোনও সমস্যায় না পড়েন, তার জন্য মুখ্যসচিবকে নজর রাখতে বলেন তিনি। একই সঙ্গে বিরোধী চা-শ্রমিক সংগঠনগুলির প্রতি সতর্কবার্তা দিয়ে মমতার মন্তব্য, শ্রমিকদের টাকা নিয়ে খেলবেন না।”

আবাস যোজনা থেকে শুরু করে ১০০ দিনের কাজ, য় সব ক্ষেত্রেই কেন্দ্র বাংলাকে বঞ্চনা করছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বাংলার বাড়ি আমরা করে দিয়েছি। দিল্লির দয়া বা ভিক্ষা চাই না। ১০০ দিনের কাজ বন্ধ হলে আমাদের যায় আসে না, কারণ লক্ষ্মীর ভাণ্ডার আছে, কর্মশ্রী প্রকল্প আছে।”

তিনি জানান, শুধু জলপাইগুড়িতেই কর্মশ্রী প্রকল্পে ৩ লক্ষ ৩৬ হাজার মানুষ কাজ পাচ্ছেন। সারা রাজ্যে প্রায় ৭৮ লক্ষ মানুষ এই প্রকল্পের আওতায় এসেছেন।

মমতা নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে বলেন, আমার নামে খেলা হবে, স্টেডিয়াম হবে, মি এসব চাই না। মনিষীদের নামে করতে হবে।”

সঙ্গে অভিযোগ তোলেন, বাংলায় কথা বলার কারণে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। অসম থেকে আলিপুরদুয়ার-কোচবিহারের মানুষকে নোটিশ পাঠানোর ঘটনাও তুলে ধরেন তিনি। তাঁর সাফ বার্তা, "আমরা বেশি করে বাংলায় কথা বলব। আমাদের বাংলা চালাবে বাংলা, দিল্লি নয়।”

নিজের রাজনৈতিক যাত্রাপথের প্রসঙ্গ টেনে মমতা বলেন, “যতদিন রাজনীতি করব, মাথা উঁচু করেই করব। অন্য কেউ হলে লজ্জায় পালিয়ে যেত। আমি বলব— বাংলা ভাল থাকলেই দেশ ভাল থাকবে। জয় বাংলা।”


```