মুখ্যমন্ত্রী গলায় শোনা যায় সাধারণ মানুষের অভিযোগের কথা। তাঁর অভিযোগ, গঙ্গা ভাঙন নিয়ে এরা কোনও কাজ করে না। প্রতি বছর বহু মানুষের জমি চলে যায় জলের তলায়।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 5 April 2026 13:57
দ্য ওয়াল ব্যুরো: ফরাক্কার জনসভা থেকে সরাসরি নির্বাচন কমিশনকে (Election Commission of India) কড়া আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আধিকারিকদের বদলি করে দেওয়ার বিষয়ে নিজের উষ্মা প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, নজিরবিহীনভাবে পুরসভার মত সংস্থাও কমিশনের নিয়ন্ত্রণে চলছে (West Bengal Assembly Election 2026)।
তিনি বলেন, "আমি কোনও দিন শুনিনি কর্পোরেশনও ওদের দখলে চলে গিয়েছে।" তাঁর অভিযোগ, "বাংলার সব অফিসারদের তামিলনাড়ু পাঠিয়েছে। আর বাংলায় পাঠাচ্ছো যত বিজেপি ঘনিষ্ঠ লোক আছে তাদেরকে। তিনি মনে করিয়ে দেন, "ভবানীপুর একা আমার কেন্দ্র নয়। ২৯৪টা আসনেই আমি প্রার্থী।" বাংলাকে বাচানোর আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "ভুলে যান কার কী নাম-ধর্ম-বর্ণ। এই জোড়াফুল আমাদের চিহ্ন। আমার নেতৃত্বে সরকার গঠন করতে হলে, জোড়াফুলকে ভোট দিলে, আমি আপনাদের রক্ষা করতে পারব। নাহলে ওরা বাংলাকে দখল করবে।"
এরপরেই তাঁর মুখে উঠে আসে গঙ্গা ভাঙ্গনের কথা। তিনি বলেন ফরাক্কা অঞ্চলে ভাঙনের কথা মনে করিয়ে দিয়ে বলেন, "ফরাক্কা ব্যারেজ (Farakka Barage) কেন্দ্রের অধিনে। এখানে যারা কাজ করেন তাদের আমি অভিনন্দন জানাই। কিন্তু এই ব্যারেজে ড্রেজিং করুন। পলি জমে জল ধারণ ক্ষমতা কমেছে। প্রতি বছর বন্যা হচ্ছে।" মুখ্যমন্ত্রী বলেন, "নদীর গতি রোধ করতে পারি না। কিন্তু নদীবন্ধন প্রকল্প নিয়েছি। এর বিকল্প কী হতে পারে তা খুঁজে দেখা হচ্ছে।"
মুখ্যমন্ত্রী গলায় শোনা যায় সাধারণ মানুষের অভিযোগের কথা। তাঁর অভিযোগ, গঙ্গা ভাঙন নিয়ে এরা কোনও কাজ করে না। প্রতি বছর বহু মানুষের জমি চলে যায় জলের তলায়। আমরা তাদের সাহায্য করি। কেন্দ্রকে অনুরোধ করলেও তারা কোনও সাহায্য করে না।" এই সমস্যার সমাধানে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, "আমরা পার বাঁধানো-সহ অনেক কাজ করেছি।"
গঙ্গা ভাঙনের সময়সার পাশাপাশি মুখ্যমন্ত্রীর গলায় উঠে আসে বিড়ি শ্রমিকদের সমস্যার কথা। সেই সবের সমাধানের জন্য বহু যোজনা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশপাশি, বিনামূল্যে সামাজিক সুরক্ষার কথা তুলে তিনি বলেন এসবের প্রিমিয়াম সরকার দেয়। সংখ্যালঘুদের উন্নয়নের কথা মনে করিয়ে তিনি বলেন, "একসময় সংখ্যালঘুদের অবস্থা খারাপ ছিল। আমরা ট্রেনিং-এর ব্যবস্থা করেছি। এখন তারা বড় চাকরি করছে, আইএএস-আইপিএস হচ্ছে। বিজেপি হিংসুটে, এসব সহ্য করতে পারে না।"