Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

'আপনাকে অনুরোধ করব, নাম প্রত্যাহার করুন, না হলে...', ফরাক্কার সভা থেকে বিদায়ী বিধায়ককে হুঁশিয়ারি মমতার

আসন্ন নির্বাচনে বিদায়ী প্রার্থীকে টিকিট দেয়নি দল। কংগ্রেসের টিকিটে লড়তে না পাড়লেও তিনি নির্দল হিসেবে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। 

'আপনাকে অনুরোধ করব, নাম প্রত্যাহার করুন, না হলে...', ফরাক্কার সভা থেকে বিদায়ী বিধায়ককে হুঁশিয়ারি মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 5 April 2026 13:25

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ফরাক্কার সভা থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, ২০২৪ সালে এই ভোটার (West Bengal Assembly Election 2026) তালিকার জোরেই নির্বাচিত হয়েছেন মোদী। তাহলে তিনি পদ ছাড়ছেন না কেন সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। পাশপাশি নিজের দলের বিদ্রোহীদেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দলের কথা মেনে না চললে দল থেকে বের করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

আসন্ন নির্বাচনে বিদায়ী প্রার্থীকে টিকিট দেয়নি দল। কংগ্রেসের টিকিটে লড়তে না পাড়লেও তিনি নির্দল হিসেবে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, "ফরাক্কায় যাকে আমরা টিকিট দেইনি তিনি শুনছি নির্দল হিসেবে দাঁড়াবেন। আপনাকে অনুরোধ নাম প্রত্যাহার করুন। না হলে দল থেকে সরিয়ে দিতে হবে। যারা সারাদিন কাজ করে সবাই কি টিকিট পায়? যারা সম্মান নিয়ে দল করবে, দল তাদের সম্মান ফিরিয়ে দেবে। যারা দলের বাইরে কাজ করবেন তারা আমাদের কেউ নন।"

ফরাক্কার বিদায়ী বিধায়ক মণিরুল ইসলামকে আসন্ন নির্বাচনে টিকিট দেয়নি দল। ক্ষুব্ধ মণিরুল, কংগ্রেসের টিকিটে লড়ার কথা ঘষোণা করেন। কংগ্রেসের ঘোষিত প্রার্থীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় তাদের হয়ে নমিনেশন জমা দেন তিনি। কংগ্রেসের ঘোষিত প্রার্থী কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। কোর্টের নির্দেশে আগামী ছয় তারিখের মধ্যে তাঁর নাম তালিকায় যুক্ত না হলে মণিরুলের উপরেই বাজি ধরতে চলেছে কংগ্রেস।

অন্যদিকে মণিরুলের দাবি, কংগ্রেসের হয়ে লড়তে না পারলেও তিনি নির্দল হয়ে লড়বেন এই নির্বাচনে। তাঁর দাবি, বিধায়ক হিসেবে বাকি থাকা কাজ তিনি শেষ করবেন। তাঁর দাবি, বিধানসভা এলাকার জনগন চান তিনি ফের বিধায়ক হোন। তাই মানুষের ইচ্ছাকে সম্মান দিয়েই তিনি ফের মনোনয়ন জমা দিয়েছেন।

এই ঘটনার পরেই ফরাক্কার সভা থেকে সরাসরি মনিরুলকে বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী। তাঁকে মনোনয়ন প্রত্যাহার করার আবেদনও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বুলেন, "২৯৪টা আসনেই আমি প্রার্থী। ভুলে যান কার কী নাম-ধর্ম-বর্ণ। এই জোড়াফুল আমাদের চিহ্ন। আমার নেতৃত্বে সরকার গঠন করতে হলে, জোড়াফুলকে ভোট দিলে আমি আপনাদের রক্ষা করতে পারব।" তৃণমূলের প্রার্থীকে মঞ্চে ডেকে তিনি জানিয়েছে, এই প্রার্থী এলাকার মানুষের জন্য অনেক কাজ করেছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ করেছেন বিভিন্ন কাজের জন্য। প্রার্থী জিতলে শেষ পর্যন্ত মানুষের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।


```