Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

DA: সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মমতার: মিলবে বকেয়া ডিএ, পকেট গরম হবে মার্চ থেকেই

২০০৯ সালের ‘রোপা’ (ROPA) অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতার (DA) টাকা মার্চ মাস থেকেই দিতে শুরু করছে তাঁর সরকার। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কয়েক লক্ষ শিক্ষক, শিক্ষাকর্মী এবং পঞ্চায়েত ও পুরসভার কর্মীরা সরাসরি উপকৃত হবেন।

DA: সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মমতার: মিলবে বকেয়া ডিএ, পকেট গরম হবে মার্চ থেকেই

মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 March 2026 20:18

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্যে ভোট ঘোষণার কয়েক ঘণ্টা আগে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০০৯ সালের ‘রোপা’ (ROPA) অনুযায়ী বকেয়া ২৫ শতাংশ মহার্ঘ ভাতার (DA) টাকা মার্চ মাস থেকেই দিতে শুরু করছে তাঁর সরকার। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কয়েক লক্ষ শিক্ষক, শিক্ষাকর্মী এবং পঞ্চায়েত ও পুরসভার কর্মীরা সরাসরি উপকৃত হবেন।

কাদের মিলবে এই সুবিধা?

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর ‘মা-মাটি-মানুষ’ সরকার সরকারি কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। এই বকেয়া টাকা পাবেন:

  • রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।
     
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মী।
     
  • পঞ্চায়েত, পুরসভা এবং অন্যান্য স্থানীয় স্বশাসিত সংস্থার কর্মীরা।
     
  • সরকারি অনুদানপ্রাপ্ত বিভিন্ন সংস্থার (Grant-in-aid institutions) কর্মচারী ও পেনশনভোগীরা।

মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, “আমাদের সরকার সব সময় কর্মীদের স্বার্থের কথা ভেবে কাজ করে। দীর্ঘ আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে আমরা আজ এই খুশির খবর দিতে পারছি।”

উল্লেখ্য, রোপার বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরেই টানাপড়েন চলছিল। মাঝে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল। মুখ্যমন্ত্রীর ঘোষণা দেখে ডিএ মামলার সঙ্গে যুক্ত মলয় মুখোপাধ্যায় দ্য ওয়ালকে বলেন, "টুইট দেখে কিছু বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতেই হবে, সেটা মেনে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাকি আর কী কী হবে টুইটে পরিষ্কার নয়। পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি জারি হলে বোঝা যাবে।"

ডিএ আন্দোলনের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "এই ঘোষণা সম্মিলিত লড়াইয়ের জয়। সত্যের জয়। সত্য কখনও চাপা থাকে না। সবাই একসঙ্গে লড়লে জয় নিশ্চিত, তা আবার প্রমাণ হল। তবে যারা ডিএ-র বিরোধিতা করেছিলেন, তাঁদের যেন মহার্ঘ ভাতা না দেওয়া হয়।"


```