Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনেই জনমত সমীক্ষা, এগিয়ে তৃণমূল, ব্যবধান অল্প: IANS–Matrize

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ (West Bengal Election 2026) ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবাসরীয় বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, এবার রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে ভোট হবে দু’দফায়। প্রথম দফায় ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল, দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল। সব দফার ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে ৪ মে। এই ঘোষণার পরই পরই এদিন প্রকাশ হয়েছে নতুন জনমত সমীক্ষা (West Bengal Opinion Poll 2026)। সংবাদ সংস্থা IANS–Matrize-এর সমীক্ষা বলছে, রাজ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সঙ্গে ব্যবধান খুব বেশি নয়।

বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনেই জনমত সমীক্ষা, এগিয়ে তৃণমূল, ব্যবধান অল্প: IANS–Matrize

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 March 2026 20:06

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ (West Bengal Election 2026) ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবাসরীয় বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, এবার রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে ভোট হবে দু’দফায়। প্রথম দফায় ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল, দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল। সব দফার ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে ৪ মে। এই ঘোষণার পরই পরই এদিন প্রকাশ হয়েছে নতুন জনমত সমীক্ষা (West Bengal Opinion Poll 2026)। সংবাদ সংস্থা IANS–Matrize-এর সমীক্ষা বলছে, রাজ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সঙ্গে ব্যবধান খুব বেশি নয়।

সমীক্ষায় কার কত আসন?

IANS–Matrize সমীক্ষা অনুযায়ী, 
তৃণমূল কংগ্রেস (TMC) জিততে পারে ১৫৫–১৭০টি আসন।
বিজেপি (BJP) ১০০–১১৫টি আসনে জিততে পারে।
অন্যান্যরা জিততে পারে ৫–৭টি আসন।

এই পূর্বাভাস অনুযায়ী তৃণমূল ফের সরকার গঠনের দোরগোড়ায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিজেপিও উল্লেখযোগ্য সংখ্যক আসনে লড়াই জমাতে পারে।

ভোট শতাংশে ব্যবধান আরও কমার ইঙ্গিত পাওয়া গেছে জনমত সমীক্ষায়। দেখা যাচ্ছে, দুই প্রধান শক্তির মধ্যে ব্যবধান খুবই কম। তৃণমূল পেতে পারে ৪৩–৪৫ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৪১–৪৩ শতাংশ ভোট। অন্যান্যরা ১৩–১৫ শতাংশ ভোট পেতে পারে। অর্থাৎ ভোটের শতাংশে লড়াই কার্যত হাড্ডাহাড্ডি হতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে এই সমীক্ষা।

জানিয়ে রাখা ভাল, জনমত সমীক্ষায় সব সময়ে সঠিক ফলাফল পাওয়া যায় না। তুলনায় বুথ ফেরত সমীক্ষায় অনেক স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। তা ছাড়া স্যাম্পেল সাইজ সহ বহু বিষয়ের উপর ফলাফল নির্ভরশীল।

কোন দফায় কোথায় ভোট

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট হবে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। 

প্রথম দফায় ২৩ এপ্রিল মোট ১৫২টি আসনে ভোট হবে। যে জেলাগুলিতে ভোটগ্রহণ হবে সেগুলি হল, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম।

দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল মোট ১৪২টি আসনে ভোট হবে। যে জেলাগুলিতে ভোটগ্রহণ হবে সেগুলি হল, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান।


```