Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Supreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?

বাংলায় এবারের ভোটে বেনজির আধা সামরিক বাহিনী মোতায়েনের ইঙ্গিত, দ্বিতীয় দফায় ছয়লাপ হবে

রবিবাসরীয় বিকেলে পশ্চিমবঙ্গ (West Bengal Election Date) সহ ৫ রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ ব্যতিরেকে বাকি চার রাজ্যেই এক দফায় ভোট গ্রহণ হবে। বাংলায় ভোট (West Bengal Election 2026) হবে দু’দফায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের এদিনের ঘোষণাতেই স্পষ্ট ইঙ্গিত, বাংলায় এবারের ভোটে নজিরবিহীন সংখ্যায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করতে চলেছে কমিশন।

বাংলায় এবারের ভোটে বেনজির আধা সামরিক বাহিনী মোতায়েনের ইঙ্গিত, দ্বিতীয় দফায় ছয়লাপ হবে

ছবি: দ্য ওয়াল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 March 2026 21:43

দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় বিকেলে পশ্চিমবঙ্গ (West Bengal Election Date) সহ ৫ রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ ব্যতিরেকে বাকি চার রাজ্যেই এক দফায় ভোট গ্রহণ হবে। বাংলায় ভোট (West Bengal Election 2026) হবে দু’দফায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের এদিনের ঘোষণাতেই স্পষ্ট ইঙ্গিত, বাংলায় এবারের ভোটে নজিরবিহীন সংখ্যায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করতে চলেছে কমিশন।

বাংলায় ভোট ঘোষণার আগেই ২৪০ কোম্পানি আধা সামরিক বাহিনী পাঠিয়ে দিয়েছে কমিশন। তারা রুট মার্চ শুরু করে দিয়েছে। খুব শিগগির আরও আধা সামরিক বাহিনী পাঠানো হবে বাংলায়। তাৎপর্যপূর্ণ হল, বাংলায় প্রথম দফার ভোট গ্রহণ তথা ২৩ এপ্রিলের অনেক আগেই কেরল, অসম এবং পন্ডিচেরিতে ভোট হয়ে যাবে। এই তিন রাজ্যে ভোট গ্রহণ হয়ে যাবে ৯ এপ্রিল।

কমিশন সূত্রে বলা হচ্ছে, অসমে ভোট মিটতেই সেখান থেকে বিপুল সংখ্যায় আধা সামরিক বাহিনী পাঠানো হবে বাংলায়। আবার ২৩ এপ্রিল এক দফায় ভোট গ্রহণ হয়ে যাবে তামিলনাড়ুতে। ফলে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ভোট গ্রহণের সময়ে আধা সামরিক বাহিনীর বহর বাড়াতে আর কোনও বাধা থাকবে না।

পশ্চিমবঙ্গে গত অন্তত চারটি বিধানসভা নির্বাচনের সময়ে কমিশন যখন আনুষ্ঠানিক ভাবে দিনক্ষণ ঘোষণা করেছে, তখন প্রতিবারই রাজনৈতিক হিংসা ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যাপারে প্রশ্ন উঠেছে। অর্থাৎ বাংলায় নির্বাচনী হিংসার বিষয়টি প্রায় কিম্বদন্তী হয়ে গেছে। রবিবারও অন্যথা হয়নি। বাংলায় ভোট আদৌ শান্তিপূর্ণ হবে কিনা, কমিশন কতটা আত্মবিশ্বাসী তা নিয়ে সাংবাদিক বৈঠকে দফায় দফায় প্রশ্ন করা হয়েছে জ্ঞানেশ কুমারকে।

জবাবে তিনি এদিনও বরাভয় দেওয়ার চেষ্টা করেছেন। জ্ঞানেশ কুমার জানিয়েছেন, গত বার ভোট পরবর্তী হিংসার ঘটনায় যে পুলিশ অফিসারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাঁদেরকে এবার নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ভোট অবাধ ও সুষ্ঠ করতে কমিশন বদ্ধ পরিকর। পুরোদস্তর স্বচ্ছতা রাখতে আরও কিছু পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।


```