Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘চুপ থাকা মানে প্রশ্রয়’, কাদের নাম প্রকাশের হুমকি দিলেন অপরাজিতা?মিছিলে না যাওয়ায় নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, শুভেন্দুকে শো-কজের দাবিIPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?

দুই অফিসারকে কেন্দ্রের ডেপুটেশনে পাঠাচ্ছে না নবান্ন, ডিএম-সিপির বদলিতে স্পষ্ট করল রাজ্য

শিলিগুড়ির সিপিকেও বদলি করে পাঠানো হয়েছে উত্তরবঙ্গের আইবি (IB)-তে। সেখানে তিনি আইজিপি (IGP) হিসেবে নিযুক্ত হয়েছেন।

দুই অফিসারকে কেন্দ্রের ডেপুটেশনে পাঠাচ্ছে না নবান্ন, ডিএম-সিপির বদলিতে স্পষ্ট করল রাজ্য

দার্জিলিঙের সদ্যপ্রাক্তন জেলাশাসক মণীশ মিশ্র, শিলিগুড়ির সদ্যপ্রাক্তন পুলিশ কমিশনার সি সুধাকর এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 March 2026 19:06

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Doupadi Murmu) সাম্প্রতিক রাজ্য সফরে প্রোটোকল লঙ্ঘন এবং অনুষ্ঠানের স্থান বদলের অভিযোগে শিলিগুড়ির পুলিশ কমিশনার (CP) সি সুধাকর এবং দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্রকে গত শুক্রবার ডেপুটেশনে চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র (Amit Shah) মন্ত্রক। শাহের দফতরের চিঠি পেয়েই তখন দার্জিলিংয়ের ডিএম-কে সরিয়ে দিয়েছিল নবান্ন। এবার শিলিগুড়ির সিপিকেও বদলি করে পাঠানো হয়েছে উত্তরবঙ্গের আইবি (IB)-তে। সেখানে তিনি আইজিপি (IGP) হিসেবে নিযুক্ত হয়েছেন। অর্থাৎ, এটা পরিষ্কার, শাহের মন্ত্রক ডেপুটেশনে চাইলেও, ভোটের আগে দুই আমলাকে পাঠাচ্ছে না নবান্ন।

বস্তুত, আলাদা আলাদা বিজ্ঞপ্তি জারি করে একযোগে বেশ কয়েকজন আইএএস (IAS), আইপিএস (IPS) এবং কয়েক ডজন পুলিশ আধিকারিককে বদলি করেছে নবান্ন।  

কেন দুই আমলাকে ডেপুটেশনে চেয়ে পাঠিয়েছে শাহের মন্ত্রক?

ঘটনা হল, ক'দিন আগেই শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে এসে রাষ্ট্রপতি নিজেই প্রশ্ন তুলেছিলেন রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে। বলেছিলেন, “আমি বাংলার মেয়ে, অথচ আমাকেই বাংলায় আসতে দেওয়া হয় না।”

জবাবে কলকাতার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, তিনি রাষ্ট্রপতির উপস্থিতিতে ওই অনুষ্ঠানের কথা জানতেনই না। মুখ্যমন্ত্রী হিসাবে রাষ্ট্রপতির রাজ্য সফর সম্পর্কে অবহিত থাকলেও সংশ্লিষ্ট অনুষ্ঠানের উদ্যোক্তা কারা, কী নিয়ে এই অনুষ্ঠান, এ সব নিয়ে তাঁর ধারণাই ছিল না। কিন্তু এখানেই বিতর্ক থেমে থাকেনি। অচিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন। পরে মৌখিকভাবেও মমতার সরকারের ভূমিকার নিন্দা করেন। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে।

সেই ক্ষোভের রেশ ধরেই তদন্ত শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যেখানে একটি-দু'টি নয়, রাষ্ট্রপতির সফরে যে ৫টি ‘গাফিলতি’ শাহের মন্ত্রকের নজর কেড়েছে।

বিতর্ক দানা বাঁধতেই অবশ্য তৎপর হয়েছিল নবান্ন। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের কাছে একগুচ্ছ নথি পাঠিয়েছেন। সেখানে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট অনুষ্ঠানের উদ্যোক্তারা একটি বেসরকারি সংস্থা হওয়ায় প্রশাসনিক স্তরে কিছু ধোঁয়াশা ছিল। পাশাপাশি, মুখ্যমন্ত্রী কেন ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তারও কারণ দর্শানো হয়েছে। তবে নবান্নের এই ব্যাখ্যায় যে দিল্লি সন্তুষ্ট নয়, দুই শীর্ষ আধিকারিককে ডেপুটেশনে তলব করা তারই প্রমাণ।

নির্দেশিকা অনুযায়ী, সি সুধাকরকে বদলির পাশাপাশি ৭ জন আইএএস আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিনকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদে বদলি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক রবিপ্রকাশ মীনা হচ্ছেন জলপাইগুড়ির নতুন জেলাশাসক।

এ ছাড়াও মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালাকে দক্ষিণ ২৪ পরগনার এডিএম (ADM) এবং ডোমকলের মহকুমাশাসক শুভঙ্কর বালাকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (NBSTC) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে।

ক্যানিংয়ের মহকুমাশাসক মিথুন বিশ্বাস যাচ্ছেন পুরুলিয়ার রঘুনাথপুরে এবং রঘুনাথপুরের মহকুমাশাসক সুরভী সিংলাকে হলদিয়ার মহকুমাশাসক হিসেবে পাঠানো হয়েছে।


```