Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

মিছিলে না যাওয়ায় নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, শুভেন্দুকে শো-কজের দাবি

সোমবার এই মর্মান্তিক ঘটনার বিচার চেয়ে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO) চিঠি দিল তৃণমূল কংগ্রেস।

মিছিলে না যাওয়ায় নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, শুভেন্দুকে শো-কজের দাবি

শুভেন্দু অধিকারী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 14 April 2026 13:09

দ্য ওয়াল ব্যুরো: ৯ দিনের মাথায় ভোট (West Bengal Assembly Election 2026)। তার আগে ফের উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম (Nandigram)। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর উস্কানিতে এক তৃণমূল কর্মীকে (TMC) নৃশংসভাবে মারধর ও লুটপাটের অভিযোগ উঠল গেরুয়া শিবিরের (BJP) বিরুদ্ধে। সোমবার এই মর্মান্তিক ঘটনার বিচার চেয়ে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO) চিঠি দিল তৃণমূল কংগ্রেস।

মানসা বাজারের রক্তক্ষরণ

তৃণমূলের অভিযোগ, সোমবার (১৩ এপ্রিল) রাতে বাড়ি ফেরার পথে মানসা বাজার এলাকায় অতর্কিতে আক্রান্ত হন অমর কর নামে এক তৃণমূল কর্মী। অভিযোগের তির সরাসরি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অনুগামী ও বিজেপি কর্মীদের দিকে। চিঠিতে দাবি করা হয়েছে, কার্তিক দলুই, রবিন মিদ্যা, রামকৃষ্ণ মাইতি-সহ একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী রড, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে অমরের ওপর চড়াও হয়। কেন তিনি শুভেন্দু অধিকারীর ডাকা কর্মসূচিতে উপস্থিত হননি, এই ‘অপরাধেই’ তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলেও দাবি শাসকদলের।

আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন

বর্তমানে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত অমর কর। তাঁর মাথায় গুরুতর চোট ও শরীরের বিভিন্ন জায়গায় হাড় ভাঙার আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে। তৃণমূলের দাবি, কেবল অমর নন, তাঁর পরিবারকেও ক্রমাগত হুমকি দিচ্ছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

কমিশনের কাছে তৃণমূলের দাবি

তৃণমূলের পক্ষ থেকে ওই চিঠিতে কমিশনের কাছে মূলত চারটি দাবি জানানো হয়েছে:

  • ১. নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে শুভেন্দু অধিকারীকে অবিলম্বে ‘শো-কজ’ নোটিশ পাঠানো হোক।
     
  • ২. ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং জনপ্রতিনিধিত্ব আইনের সংশ্লিষ্ট ধারায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হোক।
     
  • ৩. এই ঘটনার সঙ্গে যুক্ত সকল অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হোক।
     
  • ৪. ভোটের ময়দানে ‘ভয়মুক্ত’ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিক কমিশন।

শাসকদলের অভিযোগ, শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বল প্রয়োগের কথা বলে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করছেন, যা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিপন্থী। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 


```