Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বাগডোগরা হয়ে বেঙ্গালুরু পালানোর চেষ্টা, বিমানবন্দর থেকে আটক মালদহ অশান্তির 'মাথা' মোফাক্কেরুল

এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবারই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল নির্বাচন কমিশন। তার পর থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ।

বাগডোগরা হয়ে বেঙ্গালুরু পালানোর চেষ্টা, বিমানবন্দর থেকে আটক মালদহ অশান্তির 'মাথা' মোফাক্কেরুল

পৃথা ঘোষ

শেষ আপডেট: 3 April 2026 12:59

দ্য ওয়াল ব্যুরো: মালদহের অশান্তি-কাণ্ডে বড় মোড়। কালিয়াচকের অবরোধ ও বিচারকদের আটকে রাখার ঘটনায় (Maldah Kaliachak Incident) ‘মূল মাথা’ হিসেবে চিহ্নিত মোফাক্কেরুল ইসলাম (Mofakkerul Islam)-কে আটক করা হয়েছে। শুক্রবার সকালে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)।

কমিশন সূত্রে খবর, পেশায় আইনজীবী মোফাক্কেরুল পালানোর চেষ্টা করছিলেন। সেই সময় বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়।

এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবারই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল নির্বাচন কমিশন। তার পর থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ।

তদন্তে জানা গিয়েছে, বৃহস্পতিবার একাধিক বার ফোন করা হলেও মোফাক্কেরুল কোনও সাড়া দেননি। মেসেজেরও কোনও জবাব দেননি তিনি।

উত্তরবঙ্গ এডিজি আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বেঙ্গালুরু পালানোর চেষ্টা করেছিলেন মোফাক্কেরুল, সেই সময় বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়, গ্রেফতারও করা হবে। প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে মোফাক্কেরুলের বিরুদ্ধে। জানা গিয়েছে, তাঁর নামে ইতিমধ্যেই ৩টি মামলা রয়েছে। ইটাহারে অভিযুক্তের বাড়ি, সেখানেই সে যাবে - এমনটাই খবর ছিল সূত্র মারফত। সেই মতো প্রস্তুত ছিল পুলিশ, বাগডোগরা থেকেই তড়িঘড়ি আটক করা হয় তাঁকে।

কে এই মোফাক্কেরুল ইসলাম?

উত্তর দিনাজপুরের ইটাহারের পোরসা হাটখোলার বাসিন্দা, বয়স চল্লিশের কোঠায়। এক সময়ে রায়গঞ্জ জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করতেন তিনি। পরে কলকাতা হাই কোর্টেও নিয়মিত মামলা লড়তেন। হাই কোর্ট চত্বরে তাঁর নিজস্ব চেম্বার রয়েছে। বর্তমানে স্ত্রী ও সন্তানদের নিয়ে কলকাতাতেই বসবাস।

রাজনীতিতেও হাতেখড়ি হয়েছে কয়েক বছর আগে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে আসাদউদ্দিন ওয়েইসির দল এমআইএম-এ যোগ দেন তিনি। সেই নির্বাচনে ইটাহার কেন্দ্র থেকে দলের প্রার্থীও হন।

তবে ভোটের ফল খুব একটা আশাব্যঞ্জক ছিল না। গত বিধানসভা নির্বাচনে এমআইএম প্রার্থী হিসেবে মাত্র ৮৩১টি ভোট পেয়েছিলেন মোফাক্কেরুল।

মালদহ অশান্তির এখনও পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এজিজি উত্তরবঙ্গ। শুধু তাই নয়, মালদহ জুড়ে গোটা ঘটনায় মোট ১৯ টি মামলা দায়ের হয়েছে। 


```