Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

মালদহকাণ্ডের তদন্তভার এনআইএ-কে দিল কমিশন, ৬ এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিতে হবে

মালদহকাণ্ডে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে তদন্তভার দিল নির্বাচন কমিশন। শুক্রবারই তদন্তকারীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যাবে, এই মর্মে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

মালদহকাণ্ডের তদন্তভার এনআইএ-কে দিল কমিশন, ৬ এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিতে হবে

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 2 April 2026 21:58

দ্য ওয়াল ব্যুরো: মালদহকাণ্ডে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে (NIA) তদন্তভার দিল নির্বাচন কমিশন (ECI)। শুক্রবারই তদন্তকারীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যাবে। প্রাথমিক তদন্তে নামার কথা জানিয়ে ইতিমধ্যেই এনআইএ-কে (National Investigation Agency) একটি চিঠি দিয়েছে কমিশন।

চিঠিতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী তদন্তের অগ্রগতি ও প্রাথমিক রিপোর্ট সরাসরি আদালতে জমা দিতে হবে এনআইএ-কে।  এই ঘটনায় তদন্ত সংক্রান্ত সমস্ত নথি ও অগ্রগতির রিপোর্ট আদালতে পাঠানো বাধ্যতামূলক। সেই কারণে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং মুখ্যসচিবকেও বিষয়টি নিয়ে অবগত করেছে কমিশন। 

বুধবার সকাল থেকেই ভোটার তালিকা (SIR Voter List) থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে মালদহের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। সেই সময় কালিয়াচক-২ ব্লক অফিসে এসআইআর সংক্রান্ত কাজে নিযুক্ত ছিলেন বিচারবিভাগীয় আধিকারিকরা। প্রায় রাত পর্যন্ত তাঁদের আটক করে রাখা হয়েছিল।

এই ঘটনায় মোথাবাড়ি (Mothabari) কেন্দ্রের আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান (ISF Candidate) আলিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় আরও ১৭ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের সকলকেই মালদহ জেলা আদালতে পেশ করা হয়।

বৃহস্পতিবারই এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে (SIR Hearing Supreme Court)। সেই শুনানি চলাকালীন  গতকালের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant)।

শীর্ষ আদালতে কমিশন জানিয়েছিল, সিবিআই (CBI) তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।  একই সঙ্গে জেলা পুলিশ সুপারকে জানিয়ে দেওয়া হয়েছে, বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে  জানানো হল, সিবিআই নয়, এনআইএ মালদহের এই বিশৃঙ্খল ঘটনার তদন্ত করবে। আগামী ৬ এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিতে হবে তাদের। 
 


```