Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

খড়দহের আবাসনে অস্ত্রভাণ্ডার! উদ্ধার ১৫টি আগ্নেয়াস্ত্র, হাজার রাউন্ড গুলি

রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দারা ঘটনার জেরে চরম আতঙ্কে। এক প্রতিবেশী বলেন, “সব সময় হাসিমুখে কথা বলতেন। কখনও সন্দেহ হয়নি। ওঁর ফ্ল্যাটে এত অস্ত্র থাকতে পারে ভাবতেই পারছি না। এই পাড়া তো চিরকাল শান্তিপূর্ণ। এখন তো আতঙ্কেই আছি।”

খড়দহের আবাসনে অস্ত্রভাণ্ডার! উদ্ধার ১৫টি আগ্নেয়াস্ত্র, হাজার রাউন্ড গুলি

খড়দহের রিজেন্ট পার্কে চাঞ্চল্য।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 4 August 2025 15:01

দ্য ওয়াল ব্যুরো: আসবাব নয়, বহুতল আবাসনের ফ্ল্যাটে মজুত বুলেটের পাহাড়! খড়দহের (Khardah) রিজেন্ট পার্কে একটি অ্যাপার্টমেন্ট থেকে সোমবার সকালে উদ্ধার হল বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি। অভিযানে নেতৃত্ব দেয় বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।

অভিযানে ফ্ল্যাটটি থেকে উদ্ধার হয় ১৫টি আগ্নেয়াস্ত্র, যার মধ্যে রয়েছে দেশি ও বিদেশি বন্দুক। পাশাপাশি পাওয়া গিয়েছে প্রায় এক হাজার রাউন্ড গুলি ও লক্ষাধিক টাকা। ঘটনায় আটক করা হয়েছে লিটন নামে এক ব্যক্তিকে।

পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাটটি ভাড়া নিয়ে থাকতেন মধুসূদন মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। অস্ত্রভাণ্ডার মূলত তাঁর ঘর থেকেই উদ্ধার হয়েছে। গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, মধুসূদন কোনও অপরাধ চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। যদিও তদন্তের স্বার্থে এই মুহূর্তে তারা কিছু জানাতে নারাজ।

রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দারা ঘটনার জেরে চরম আতঙ্কে। এক প্রতিবেশী বলেন, “সব সময় হাসিমুখে কথা বলতেন। কখনও সন্দেহ হয়নি। ওঁর ফ্ল্যাটে এত অস্ত্র থাকতে পারে ভাবতেই পারছি না। এই পাড়া তো চিরকাল শান্তিপূর্ণ। এখন তো আতঙ্কেই আছি।”

আর এক বাসিন্দার বক্তব্য, “আমরা জানতাম উনি ভাড়াটে। তবে এমন কিছু ঘটবে তা ভাবতে পারিনি। এ ধরনের ঘটনা ভবিষ্যতে আরও ভয়ের কারণ হয়ে উঠতে পারে।”

এদিনের ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও এসেছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, “ভোট যত এগোচ্ছে, তত অস্ত্রের কারবারও বেড়ে যাচ্ছে। হাজার রাউন্ড গুলি মানে এক হাজার মানুষের প্রাণ। খড়দহে এত অস্ত্র ঢুকল কীভাবে? এর উত্তর রাজ্যের পুলিশমন্ত্রীকে দিতেই হবে।”

পুলিশ জানিয়েছে, মধুসূদনের অপরাধ জগতের সঙ্গে যোগসূত্র কী, তা খতিয়ে দেখা হচ্ছে। ফ্ল্যাটে ঠিক কী কী কাজ হত, কারা আসা-যাওয়ার করত, তদন্তে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।


```