Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কলকাতায় ভেঙে পড়ছে একের পর এক প্রাচীন বাড়ি! বড় পদক্ষেপ পুরসভার

স্থানীয়দের দাবি, এই ধরনের পদক্ষেপ আরও দ্রুত নেওয়া উচিত। তাঁদের মতে, "শহরের বহু জায়গায় এই রকম বহু বাড়ি রয়েছে, যেগুলি ভেঙে পড়া এখন শুধু সময়ের অপেক্ষা।"

কলকাতায় ভেঙে পড়ছে একের পর এক প্রাচীন বাড়ি! বড় পদক্ষেপ পুরসভার

বিপজ্জনক বারান্দা ভাঙার কাজ চলছে হাজরায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 4 August 2025 14:41

দ্য ওয়াল ব্যুরো: টানা বর্ষায় এবারে কলকাতায় (Old houses, collapse) ভেঙে পড়েছে একের পর এক প্রাচীন বাড়ি। যার জেরে শহরজুড়ে প্রাচীন বাড়ি ঘিরে বাড়ছিল আতঙ্ক। এ ব্যাপারে পুরসভা কেন যথাযথ পদক্ষেপ করছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছিল শহরবাসী। এবার বড় পদক্ষেপ করল কলকাতা পুরসভা (Kolkata Corporation)।

 ঘটনাস্থল হাজরা রোডের হকার্স মার্কেট এলাকা। পুরনো বাড়ির জরাজীর্ণ বারান্দা ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। আগেভাগেই সতর্কতা অবলম্বন করে সেই বিপজ্জনক অংশ ভেঙে দিল কলকাতা পুরসভা। 

বহুদিন ধরেই বাজারের ওই বাড়িটির একাংশ বিশেষ করে উপরের দিকের বারান্দাটি দুর্বল অবস্থায় ছিল বলে অভিযোগ। এ দিন পুরসভার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিপজ্জনক অংশ ঘিরে ফেলে ভাঙার কাজ শুরু করেন। স্থানীয় মানুষ এবং ব্যবসায়ীদের সরিয়ে নিরাপত্তা নিশ্চিত করার পরেই ভাঙার কাজ করা হয়।

কলকাতা পুরসভার এক আধিকারিক জানান, "আমরা আগে থেকেই একটি তালিকা তৈরি করেছি শহরের বিপজ্জনক বাড়িগুলির। সেই অনুযায়ী কাজ চলছে। হাজরার এই অংশটি বর্ষাকালে আরও বিপজ্জনক হয়ে উঠতে পারত। তাই আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে।"

স্থানীয়দের দাবি, এই ধরনের পদক্ষেপ আরও দ্রুত নেওয়া উচিত। তাঁদের মতে, "শহরের বহু জায়গায় এই রকম বহু বাড়ি রয়েছে, যেগুলি ভেঙে পড়া এখন শুধু সময়ের অপেক্ষা।"

উল্লেখ্য, এই বর্ষা মরসুমে শহরে বাড়ি ভাঙার একাধিক ঘটনা ঘটেছে। প্রাণহানিও হয়েছে। তাই পরিস্থিতি আরও না বাড়ার আগেই পুরসভার এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন অনেকেই।


```