Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ঘোষণা অনুযায়ী, প্রথম দফার ভোটে মোতায়েন করা হচ্ছে মোট ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সোমবারের মধ্যেই এই বিপুল পরিমাণ বাহিনীকে নির্দিষ্ট জেলাগুলিতে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 April 2026 11:48

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র কয়েকটা দিন। আগামী বৃহস্পতিবার, ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। উত্তরবঙ্গ থেকে শুরু করে জঙ্গলমহল - প্রথম দফাতেই রাজ্যের একটি বড় অংশে ভোটগ্রহণ হবে। আর এই ভোটদান স্বচ্ছ এবং অবাধ করার লক্ষ্যে নিরাপত্তার চাদরে রাজ্যকে মুড়ে ফেলতে রেকর্ড পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ঘোষণা অনুযায়ী, প্রথম দফার ভোটে মোতায়েন করা হচ্ছে মোট ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সোমবারের মধ্যেই এই বিপুল পরিমাণ বাহিনীকে নির্দিষ্ট জেলাগুলিতে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রথম দফায় কোথায় কোথায় ভোট?

প্রথম দফায় সমগ্র উত্তরবঙ্গের ভাগ্য নির্ধারণ হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভোটগ্রহণ হবে এই দফাতেই। এর পাশাপাশি জঙ্গলমহলের জেলা - ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং সংলগ্ন বীরভূম ও মুর্শিদাবাদেও ভোট হবে ২৩ তারিখ। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের বাসিন্দারাও এই দফাতেই ভোটাধিকার প্রয়োগ করবেন।

কোথায় বাহিনীর দাপট সবথেকে বেশি?

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দফার ভোটে নিরাপত্তার নিরিখে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলাকে। এই জেলাকে দুটি পুলিশ জেলাতে ভাগ করে মোট ৩১৬ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলাতেই থাকছে ২৪০ কোম্পানি এবং জঙ্গিপুর পুলিশ জেলায় ৭৬ কোম্পানি।

মুর্শিদাবাদের পরেই রয়েছে শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর। হাইভোল্টেজ নন্দীগ্রাম এই জেলাতেই অবস্থিত। ফলে কোনওরকম ঝুঁকি না নিয়ে এখানে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে কমিশন। এর ঠিক পরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর, যেখানে থাকবে ২৭১ কোম্পানি বাহিনী।

জঙ্গলমহল ও অন্যান্য জেলাগুলিতেও বাহিনীর সংখ্যা চোখে পড়ার মতো। দেখে নিন একনজরে:

বাঁকুড়া: ১৯৩ কোম্পানি

বীরভূম: ১৭৬ কোম্পানি

মালদহ: ১৭২ কোম্পানি

পুরুলিয়া: ১৫১ কোম্পানি

কোচবিহার: ১৪৬ কোম্পানি

জলপাইগুড়ি: ৯২ কোম্পানি

দক্ষিণ দিনাজপুর: ৮৩ কোম্পানি

আলিপুরদুয়ার: ৭৭ কোম্পানি

ঝাড়গ্রাম: ৭৪ কোম্পানি

দার্জিলিং: ৬১ কোম্পানি

কালিম্পং: ২১ কোম্পানি

পুলিশ জেলা ও কমিশনারেটে বিশেষ নজর

উত্তর দিনাজপুর জেলাকে দুই ভাগে ভাগ করেছে কমিশন। রায়গঞ্জ পুলিশ জেলায় ৭১ কোম্পানি এবং ইসলামপুর পুলিশ জেলায় ৬১ কোম্পানি, অর্থাৎ এই জেলায় মোট ১৩২ কোম্পানি বাহিনী থাকছে। এছাড়া আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় ১২৫ কোম্পানি এবং শিলিগুড়ি কমিশনারেট এলাকায় ৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাহারায় থাকবে।

কমিশনের এই কড়া নজরদারি ও বিপুল বাহিনী মোতায়েন বুঝিয়ে দিচ্ছে, প্রথম দফার ভোট যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয়, সে বিষয়ে কোনও খামতি রাখতে চায় না কমিশন। সোমবারের মধ্যেই বাহিনী মোতায়েন শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে বৃহস্পতিবার সকাল থেকেই ভোটাররা নির্ভয়ে বুথমুখী হতে পারেন।


```