Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

অশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

ইডি বুধবার প্রায় ৮–৯টি স্থানে একযোগে তল্লাশি চালায়। পাঞ্জাবের জলন্ধর থেকে শুরু করে লুধিয়ানা এবং গুরুগ্রাম- এই সব জায়গায় অশোক মিত্তল ও তাঁর পরিবারের বিভিন্ন সম্পত্তি, অফিস ও ফার্মহাউস ঘিরে তল্লাশি শুরু হয়েছে। 

অশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

আপ সাংসদ অশোক মিত্তাল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 15 April 2026 11:49

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালে পাঞ্জাব ও গুরুগ্রামের তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। রাজ্যসভার সাংসদ অশোক মিত্তলের বাড়ি (AAP Rajya Sabha MP Ashok Mittal) এবং তাঁর শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছিল অন্যতম ঠিকানা। কয়েকদিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে তাঁকে ডেপুটি লিডার করেছে আপ, তারপরই ইডির এই অভিযান ঘিরে বিতর্কও শুরু হয়েছে।

৮–৯টি জায়গায় একযোগে হানা

ইডি বুধবার প্রায় ৮–৯টি স্থানে একযোগে তল্লাশি চালায়। পাঞ্জাবের জলন্ধর থেকে শুরু করে লুধিয়ানা এবং গুরুগ্রাম- এই সব জায়গায় অশোক মিত্তল ও তাঁর পরিবারের বিভিন্ন সম্পত্তি, অফিস ও ফার্মহাউস ঘিরে তল্লাশি শুরু হয়েছে। প্রতিষ্ঠানের কর্মীদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই অভিযান মূলত লাভলি গ্রুপের (Lovely Group) সঙ্গে যুক্ত বহু প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। তার মধ্যে রয়েছে,

  • লাভলি প্রফেশন ইউনিভার্সিটি (Lovely Professional University)
  • লাভলি অটোস (Lovely Autos)
  • লাভলি সুইটস (Lovely Sweets)
  • লাভলি ডিস্টেন্স এডুকেশন সেন্টার (Lovely Distance Education Centre)

এছাড়া অশোক মিত্তলের দুই ভাই রমেশ মিত্তল ও নরেশ মিত্তলের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতেও তল্লাশি হয়।

এলপিইউ ক্যাম্পাসেও ইডি

সবচেয়ে নজর কেড়েছে জলন্ধরের এলপিইউ ক্যাম্পাসে সরাসরি ইডি দলের উপস্থিতি। বিশ্ববিদ্যালয়ের ভিতরেই বেশ কিছু নথি, হিসাবপত্র ও ডিজিটাল ডেটা খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকেরা। সূত্রের দাবি, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ব্যবসাগুলোর আর্থিক লেনদেন নিয়ে সন্দেহ থেকেই এই তদন্ত শুরু।

কীসের তদন্ত?

ইডি সূত্রে জানা যাচ্ছে, বিভিন্ন আর্থিক অনিয়ম ও তহবিল ব্যবহারে অসংগতি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত চালানো হচ্ছে। ঠিক কোন লেনদেন ঘিরে সন্দেহ, তা এখনই প্রকাশ্যে আনা হয়নি। তবে  লাভলি গ্রুপের একাধিক সংস্থার আর্থিক রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর।

আপ বলছে ‘রাজনৈতিক প্রতিশোধ’

অভিযান শুরু হতেই সরব হয়েছে আম আদমি পার্টি (AAP)। দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ তুলেছেন, বিজেপি পাঞ্জাব নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিশোধ নিতে চাইছে। তাঁর দাবি, “পাঞ্জাবে ভোটের প্রস্তুতি শুরু করেছে বিজেপি, তাই এ ধরনের হানা বাড়ানো হচ্ছে।”

রাজ্যসভার আরেক আপ নেতা সঞ্জয় সিংও একই সুরে বলেন, “নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। ভোটে তার কোনও লাভ হবে না।” তবে ইডি এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তদন্ত চলছে, নথি খতিয়ে দেখার পরই চূড়ান্ত অবস্থান সামনে আসবে বলে জানানো হয়েছে।


```