Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

এসএসকেএমের মহিলাদের ওয়ার্ডে ঢুকে ঝামেলা, নার্সদের গালিগালাজ, গ্রেফতার বহিরাগত যুবক

ওই যুবকের নাম অম্বর রায়চৌধুরী। তাঁর এক আত্মীয়া এসএসকেএমে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার তিনি সেই আত্মীয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে আসেন।

এসএসকেএমের মহিলাদের ওয়ার্ডে ঢুকে ঝামেলা, নার্সদের গালিগালাজ, গ্রেফতার বহিরাগত যুবক

এসএসকেএম হাসপাতাল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 7 November 2025 18:41

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ফের নিরাপত্তা ব্যবস্থা ঘিরে প্রশ্ন উঠল। বৃহস্পতিবার হাসপাতালে মহিলাদের ওয়ার্ডে (Female Word) ঢুকে পড়লেন এক বহিরাগত যুবক। অভিযোগ, ওই যুবক নার্সদের সঙ্গে গালিগালাজ ও দুর্ব্যবহারও করেন। পরে পুলিশ এসে তাঁকে গ্রেফতার (Arrest) করে। ঘটনায় আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে।

সূত্রের খবর, ওই যুবকের নাম অম্বর রায়চৌধুরী। তাঁর এক আত্মীয়া এসএসকেএমে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার তিনি সেই আত্মীয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে আসেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় তাঁকে দেখা করতে দেওয়া হয়নি। অভিযোগ, তখনই নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে তিনি মহিলাদের ওয়ার্ডে ঢুকে পড়েন। কর্তব্যরত নার্সরা তাঁকে প্রশ্ন করতেই শুরু হয় তর্কাতর্কি। অভিযোগ, ওই যুবক প্রথমে নিজেকে হাসপাতালের কর্মী বলে পরিচয় দেন, পরে নার্সদের সঙ্গে বচসা ও দুর্ব্যবহারে জড়িয়ে পড়েন।

চাঞ্চল্য ছড়িয়ে পড়তেই হাসপাতালের পুলিশ আউটপোস্টে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ভবানীপুর থানার পুলিশ এসে তাঁকে আটক করে। পরে জানা যায়, অম্বর কলকাতা পুরসভার কর্মী এবং তাঁর কাছে একটি পুরসভার পরিচয়পত্রও পাওয়া গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। পরে অবশ্য জামিনে মুক্তি দেওয়া হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, রোগী অনিমা রায়চৌধুরীর আত্মীয় পরিচয় দিয়ে অম্বর হাসপাতালের মহিলাদের ওয়ার্ডে ঢোকার চেষ্টা করছিলেন। নার্সরা আটকালে তিনি চড়াও হন এবং হুমকিও দেন বলে দাবি।

কয়েক দিন আগেই এই একই হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসার জন্য আসা এক কিশোরীকে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। চিকিৎসকের পোশাক পরে এক ব্যক্তি ট্রমা কেয়ারের পিছনের শৌচালয়ে ওই কিশোরীকে নিয়ে গিয়ে হেনস্থা করেন বলে অভিযোগ। তার চিৎকারে লোকজন জড়ো হলে ধরা পড়ে অভিযুক্ত।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ঘটল নতুন বিপত্তি। ফলে এসএসকেএম হাসপাতালের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে— এত নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে বারবার এমন ঘটনা ঘটছে।


```