Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

হিসাববহির্ভূত কোটি টাকার সম্পত্তি! দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার

দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গিয়েছে, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে পার্থ চোঙদারের আয়ের তুলনায় সম্পত্তির পরিমাণ পাঁচ কোটিরও বেশি বেড়েছে।

হিসাববহির্ভূত কোটি টাকার সম্পত্তি! দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার

কলকাতা পুরসভা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 7 November 2025 16:53

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য পুলিশের (West Bengal Police) দুর্নীতি দমন শাখার জালে ধরা পড়লেন কলকাতা পুরসভার (KMC) এক ইঞ্জিনিয়ার। ধৃত পার্থ চোঙদার পুরসভার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে কর্মরত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আয় বহির্ভূত সম্পত্তি জমিয়েছেন কোটি টাকায়। তদন্তে মিলেছে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট, বিপুল পরিমাণ ফিক্সড ডিপোজিট (Fixed Deposit), এমনকি একাধিক ফ্ল্যাট ও বাংলোও।

দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গিয়েছে, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে পার্থ চোঙদারের আয়ের তুলনায় সম্পত্তির পরিমাণ পাঁচ কোটিরও বেশি বেড়েছে। চার বছরে তাঁর মোট বেতন ছিল প্রায় ৫৬ লক্ষ টাকা, অথচ তাঁর নামে ও বেনামে মিলেছে প্রায় ৬ কোটি টাকার সম্পত্তি।

সূত্রের খবর, নিউটাউনের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে রয়েছে প্রায় ২৮ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট। পাশাপাশি একাধিক বেসরকারি ব্যাঙ্কেও রয়েছে বড় অঙ্কের বিনিয়োগ—কোথাও ১০ লক্ষ, কোথাও ২০ বা ২৫ লক্ষ টাকা পর্যন্ত। শুধু তাই নয়, পার্থর শ্বশুরবাড়ি মালদহে। সেখানকার আত্মীয়দের নথি ব্যবহার করেও কলকাতার বিভিন্ন ব্যাঙ্কে অন্তত পাঁচ-ছ’টি অ্যাকাউন্ট খুলেছেন তিনি, যেখানে রাখা রয়েছে আরও প্রায় কোটি টাকা।

এছাড়াও তদন্তে উঠে এসেছে, কলকাতা ও আশপাশে তাঁর নামে ছ’টি ফ্ল্যাট, বোলপুরে প্রায় ৩৬ লক্ষ টাকার একটি বাংলো এবং স্ত্রীর নামে একটি রিয়েল এস্টেট সংস্থার অস্তিত্ব। ধৃতের লকার থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭৩৫ গ্রাম সোনা। জীবনবিমার পাশাপাশি বিদেশ সফরের নথিও মিলেছে তাঁর নামে।

এই বিপুল সম্পদের উৎস নিয়ে উঠছে প্রশ্ন। ২০২৩ সাল থেকেই পার্থর বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন শাখা। প্রায় দু’বছর ধরে চলা তদন্তের পর অবশেষে বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাঁকে তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে।

তদন্তকারীদের দাবি, পার্থকে জিজ্ঞাসাবাদ করলেই এই সম্পত্তির প্রকৃত উৎস জানা যাবে। তিনি কোনও অসাধু উপায়ে অর্থ উপার্জন করেছেন কি না, বা অন্য কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতা পুরসভার তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, কোনও কর্মী দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে রেয়াত করা হবে না। মেয়র ফিরহাদ হাকিমের সেই ‘জিরো টলারেন্স’ নীতির আওতাতেই এবার গ্রেপ্তার হলেন ইঞ্জিনিয়ার পার্থ চোঙদার।


```