Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

SSC: 'দাগি'দের নাম প্রকাশ্যে, পরীক্ষা পিছানোর দাবিতে আজ এসএসসি অভিযান 'যোগ্য'দের

গত শনিবার রাত ৮টা নাগাদ রাজ্য স্কুল সার্ভিস কমিশনের (SSC) ওয়েবসাইটে 'দাগি'দের তালিকা প্রকাশ করা হয়। প্রথম দফায় ১ হাজার ৮০৪ জনের নাম দেখা যায় সেই তালিকায়। পরে মধ্যরাতে আরও দু'জনের নাম যোগ করা হয়। 

SSC: 'দাগি'দের নাম প্রকাশ্যে, পরীক্ষা পিছানোর দাবিতে আজ এসএসসি অভিযান 'যোগ্য'দের

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 1 September 2025 10:02

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক। তাঁদের মধ্যে কতজন 'যোগ্য' এবং কতজন 'দাগি', তা নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। অবশেষে শনিবার 'দাগি'দের নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC Tainted List)। এরপরই চাকরি ফেরতের দাবিতে আবার পথে নামছেন 'যোগ্য' শিক্ষকরা। আজ দুপুরে করুণাময়ী থেকে এসএসসি অভিযান (SSC Abhijan) শুরু করবেন তাঁরা।

গত শনিবার রাত ৮টা নাগাদ রাজ্য স্কুল সার্ভিস কমিশনের (SSC) ওয়েবসাইটে 'দাগি'দের তালিকা প্রকাশ করা হয়। প্রথম দফায় ১ হাজার ৮০৪ জনের নাম দেখা যায় সেই তালিকায়। পরে মধ্যরাতে আরও দু'জনের নাম যোগ করা হয়। তালিকা প্রকাশের পর থেকেই 'যোগ্য'দের প্রশ্ন, ''দাগি'দের নাম সামনে আসার পরও কি পরীক্ষা নেওয়া হবে?' চাকরি ফেরত চেয়েই মূলত তাঁদের এই অভিযান।

আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসির নতুন করে নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা রয়েছে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়াও সাড়া হয়ে গিয়েছে। তবে 'দাগি'দের তালিকা বেরনোর পরই দেখা যায়, তাঁদের অনেকেই পরীক্ষায় বসতে ফর্ম ফিলাপ করেছিলেন। নবম-দশম ও একাদশ-দ্বাদশ মিলিয়ে ১ হাজার ৪০০ জনের অ্যাডমিট কার্ড বাতিল করেছে। কয়েকজন দুই শ্রেণির নিয়োগের আবেদন জমা দিয়েছিলেন, যার ফলে মোট ২ হাজার ১৬০টি আবেদনপত্র বাতিল করা হয়েছে।

এদিকে, তালিকায় রয়েছে শাসক দল-যোগ। তৃণমূলের নেতা, বিধায়ক ঘনিষ্ঠদের নাম দেখা গেছে সেখানে। তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) কুহেলি ঘোষ, প্রিয়াঙ্কা মণ্ডলের নাম উঠে এসেছে। মোট কথা তাঁরা 'দাগি অযোগ্য' চাকরিপ্রাপক বলে চিহ্নিত। তাছাড়া পিংলার জলচক পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝির নামও রয়েছে এই তালিকায়। নাম রয়েছে বিধায়কের আত্মীয়েরও।

'দাগি'দের তালিকা নিয়ে চাকরিহারা 'যোগ্য' শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল (Chinmay Mondal) বলেন, "আমরা বারবার বিকাশ ভবন, নবান্নে জানিয়েছি এই তালিকা প্রকাশ করার কথা। দু'বছর ধরে অনুরোধ করেছি, দাবি জানিয়েছি। যখন দরকার ছিল তখন শুনল না। আজকে চাকরি চলে যাওয়ার পর, পরীক্ষার আগে, সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হয়ে তালিকা দেওয়া হল।"

আরেক চাকরিহারা 'যোগ্য' শিক্ষক মেহবুব মণ্ডল বলেন, "সিবিআই তদন্তের রিপোর্ট দিয়েছে। আমরা বারবার বলেছি, লড়াই করেছি, মার খেয়েছি কিন্তু সেই তালিকা প্রকাশিত হয়নি। আজকে একটা তালিকা প্রকাশ করা হল।"

তিনি আরও বলেন, 'অনেকেই বলেছিল চাল-কাঁকড় আলাদা করা সম্ভব নয়। এখন তো করা গেল। কে চোর, কে সাধু, স্পষ্ট হল। এরপরও আমাদের ('যোগ্য' শিক্ষক) শাস্তি লাঘব হল না।' আজকের মিছিলে চিন্ময় ও মেহবুব দু'জনেই থাকবেন বলে জানা গেছে। 


```