Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

'দাগি' তালিকায় নাম মালদহের তৃণমূলের নেতার, টাকা নিয়ে অন্যের চাকরিও করিয়ে দিয়েছেন বলে অভিযোগ

তৃণমূল নেতার বাবার দাবি, তাঁর ছেলে যোগ্য পরীক্ষার্থী হিসেবেই শিক্ষক পদে যোগ দিয়েছেন, কোনও অন্যায় করেননি। কিন্তু বিরোধী রাজনৈতিক মহলের বক্তব্য, সামসুদ্দিন শুধু নিজের চাকরি নয়, এলাকার সাধারণ মানুষের কাছ থেকেও চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন।

'দাগি' তালিকায় নাম মালদহের তৃণমূলের নেতার, টাকা নিয়ে অন্যের চাকরিও করিয়ে দিয়েছেন বলে অভিযোগ

'দাগি' তালিকায় মালদহের তৃণমূলের নেতা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 1 September 2025 08:54

দ্য় ওয়াল ব্যুরো: এসএসসির ৩৩ পাতার 'দাগি' তালিকায় (SSC Tainted List) একাধিক তৃণমূল নেতা ও তাঁদের ঘনিষ্ঠর নাম দেখা গেছে। সেই তালিকায় নাম রয়েছে মালদহের মোথাবাড়ির তৃণমূল নেতা (TMC Leader) ও স্থানীয় শিক্ষক সামসুদ্দিন আহমেদের। তবে তাঁর নাম যে কেবল 'দাগি'দের মধ্যে রয়েছে তাই নয়, এই তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। বহুজনের কাছ থেকে মোটা টাকা তুলেছেন বলেই জানা যাচ্ছে।  

সামসুদ্দিনের স্ত্রী সারিকা খাতুন বর্তমানে মালদহ জেলা পরিষদের সদস্য। রাজনৈতিকভাবে তাঁদের অবস্থানও বেশ প্রভাবশালী বলে জানা গেছে। তৃণমূল নেতার বাবার দাবি, তাঁর ছেলে যোগ্য পরীক্ষার্থী হিসেবেই শিক্ষক পদে যোগ দিয়েছেন, কোনও অন্যায় করেননি। কিন্তু বিরোধী রাজনৈতিক মহলের বক্তব্য, সামসুদ্দিন শুধু নিজের চাকরি নয়, এলাকার সাধারণ মানুষের কাছ থেকেও চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। এই অভিযোগ সামনে আসতেই স্থানীয়দের ক্ষোভ বেড়েছে।

তালিকা বেরনোর পর থেকেই সামসুদ্দিন ও তাঁর স্ত্রী প্রকাশ্যে আর দেখা দিচ্ছেন না। প্রতিবেশীরা বলছেন, এবার টাকা ফেরতের দাবি নিয়ে লোকজন তাঁদের বাড়িতে আসতে পারে, এই আশঙ্কায় তাঁরা গা ঢাকা দিয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, শ্বশুরবাড়ির কোনও সদস্যের মৃত্যু খবর পেয়ে তাঁরা বাইরে গিয়েছেন।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। মোথাবাড়িতে এখন মূল প্রশ্ন, সত্যিই কি সামসুদ্দিন যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, নাকি টাকার বিনিময়ে পদ দখল করেছেন? উত্তর মেলেনি, তবে জল্পনা-সমালোচনা আরও বাড়ছে।

শনিবার রাত ৮টা নাগাদ এসএসসি-র (SSC) ওয়েবসাইটে রোল নম্বর ও সিরিয়াল নম্বর দিয়ে 'দাগি' শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়। ১ হাজার ৮০৪ জনের  নাম ছিল সেই তালিকায়। পরে মধ্যরাতে আরও দু'জনের নাম যোগ করা হয়। অর্থাৎ মোট 'দাগি'দের সংখ্যা ১ হাজার ৮০৬।

যেখানে শাসকঘনিষ্ঠ (Close To TMC) বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) কুহেলি ঘোষ, প্রিয়াঙ্কা মণ্ডলের নাম উঠে এসেছে। মোট কথা তাঁরা 'দাগি অযোগ্য' চাকরিপ্রাপক বলে চিহ্নিত। তাছাড়া পিংলার জলচক পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝির নামও রয়েছে এই তালিকায়। নাম রয়েছে বিধায়কের আত্মীয়েরও।

কমিশন সূত্রে খবর, শনিবার প্রকাশিত হওয়া 'দাগি'দের তালিকায় থাকা ১ হাজার ৮০৪ জনের মধ্যে ১ হাজার ৪০০ জনই আবেদন করেছিলেন। সেই তালিকা মিলিয়েই মোট ২ হাজার ১৬০টি অ্যাডমিট বাতিল করল এসএসসি। এসএসসি সূত্রে খবর, অনেক 'দাগি' শিক্ষক নবম-দশম ও একাদশ-দ্বাদশ উভয়ের নিয়োগ প্রক্রিয়ার জন্যই আবেদন করেছিলেন। তাই 'দাগি'দের সংখ্যার তুলনায় অ্যাডমিট কার্ডের সংখ্যা বেশি। 
 


```