এসএসসির 'দাগি' তালিকায় (SSC Tainted List) ৬৫৩ নম্বরে নাম রয়েছে বিজেপি নেতা সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাস। সুরজিৎ বীরভূমের বিজেপি কোষাধ্যক্ষ। লক্ষ্মী বিশ্বাস রামপুরহাটের কুসুম্বা হাইস্কুলের শিক্ষিকা ছিলেন তিনি।

'দাগি' তালিকায় বীরভূমের বিজেপি নেতার স্ত্রী
শেষ আপডেট: 1 September 2025 09:00
দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনের প্রকাশ করা 'দাগি' তালিকায় একের পর এক তৃণমূল নেতা (TMC Leader), বিধায়ক-ঘনিষ্ঠদের নাম দেখা গিয়েছে। এনিয়ে রাজনীতির অন্দরে কম সমালোচনা হয়নি। রাজ্যের প্রধান বিরোধী দলই কড়া ভাষায় নিন্দা জানিয়েছিল। এবার সেই 'দাগি' তালিকায় (SSC Tainted List) দেখা গেল বীরভূমের বিজেপি নেতার (Birbhum BJP Leader) স্ত্রীর নাম।
এসএসসির 'দাগি' তালিকায় (SSC Tainted List) ৬৫৩ নম্বরে নাম রয়েছে বিজেপি নেতা সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাস। সুরজিৎ বীরভূমের বিজেপি কোষাধ্যক্ষ। লক্ষ্মী বিশ্বাস রামপুরহাটের কুসুম্বা হাইস্কুলের শিক্ষিকা ছিলেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশে তিনিও চাকরি হারিয়েছিলেন।
শনিবার রাত ৮টা নাগাদ এসএসসি-র (SSC) ওয়েবসাইটে রোল নম্বর ও সিরিয়াল নম্বর দিয়ে 'দাগি' শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়। ১ হাজার ৮০৪ জনের নাম ছিল সেই তালিকায়। পরে মধ্যরাতে আরও দু'জনের নাম যোগ করা হয়। অর্থাৎ মোট 'দাগি'দের সংখ্যা ১ হাজার ৮০৬।
যেখানে শাসকঘনিষ্ঠ (Close To TMC) বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) কুহেলি ঘোষ, প্রিয়াঙ্কা মণ্ডলের নাম উঠে এসেছে। মোট কথা তাঁরা 'দাগি অযোগ্য' চাকরিপ্রাপক বলে চিহ্নিত। তাছাড়া পিংলার জলচক পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝির নামও রয়েছে এই তালিকায়। নাম রয়েছে বিধায়কের আত্মীয়েরও।
এদিকে, এই তালিকা সামনে আসতেই প্রকাশ্যে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। আগামী মাসে নিয়োগ প্রক্রিয়ার যে পরীক্ষা হওয়ার কথা, তাতে আবেদন করেছিলেন 'দাগি'দের সিংহভাগই। এবার তালিকা মিলিয়ে তাঁদের অ্যাডমিট বাতিল করল স্কুল সার্ভিস কমিশন।
সুপ্রিম কোর্টে (Supreme Court) প্রাথমিকভাবে 'দাগি' শিক্ষকদের একটি তালিকা দেওয়া হয় বলেও জানা গেছিল। তারপরও কীভাবে তাঁরা নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে পারলেন সেই প্রশ্ন উঠছে। কমিশন সূত্রে খবর, শনিবার প্রকাশিত হওয়া 'দাগি'দের তালিকায় থাকা ১ হাজার ৮০৪ জনের মধ্যে ১ হাজার ৪০০ জনই আবেদন করেছিলেন। সেই তালিকা মিলিয়েই মোট ২ হাজার ১৬০টি অ্যাডমিট বাতিল করল এসএসসি। এসএসসি সূত্রে খবর, অনেক 'দাগি' শিক্ষক নবম-দশম ও একাদশ-দ্বাদশ উভয়ের নিয়োগ প্রক্রিয়ার জন্যই আবেদন করেছিলেন। তাই 'দাগি'দের সংখ্যার তুলনায় অ্যাডমিট কার্ডের সংখ্যা বেশি।