Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করেছিলেন 'দাগি'রাও, তালিকা মিলিয়ে ১,৪০০ জনের অ্যাডমিট বাতিল করল SSC

আগামী মাসে নিয়োগ প্রক্রিয়ার যে পরীক্ষা হওয়ার কথা, তাতে আবেদন করেছিলেন 'দাগি'দের সিংভাগই। এবার তালিকা মিলিয়ে তাঁদের অ্যাডমিট বাতিল করছে স্কুল সার্ভিস কমিশন।

নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করেছিলেন 'দাগি'রাও, তালিকা মিলিয়ে ১,৪০০ জনের অ্যাডমিট বাতিল করল SSC

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 31 August 2025 12:38

দ্য ওয়াল ব্যুরো: এসএসসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে 'দাগি' শিক্ষকদের নাম ও রোল নম্বর (SSC Tainted List)। এই তালিকা সামনে আসতেই প্রকাশ্যে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। আগামী মাসে নিয়োগ প্রক্রিয়ার যে পরীক্ষা হওয়ার কথা, তাতে আবেদন করেছিলেন 'দাগি'দের সিংহভাগই। এবার তালিকা মিলিয়ে তাঁদের অ্যাডমিট বাতিল করল স্কুল সার্ভিস কমিশন।

 

আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন করে শিক্ষক নিয়োগের (SSC Recruitment Test) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন (SSC)। সুপ্রিম কোর্ট এসএসসি-কে স্পষ্টত জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখা হচ্ছে। কোনও ভুল-ত্রুটি হলেই হস্তক্ষেপ করা হবে। কড়াভাবে এও বলা হয়েছে, অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে।

সুপ্রিম কোর্টে (Supreme Court) প্রাথমিকভাবে 'দাগি' শিক্ষকদের একটি তালিকা দেওয়া হয় বলেও জানা গেছিল। তারপরও কীভাবে তাঁরা নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে পারলেন সেই প্রশ্ন উঠছে। কমিশন সূত্রে খবর, শনিবার প্রকাশিত হওয়া 'দাগি'দের তালিকায় থাকা ১ হাজার ৮০৪ জনের মধ্যে ১ হাজার ৪০০ জনই আবেদন করেছিলেন। সেই তালিকা মিলিয়েই মোট ২ হাজার ১৬০টি অ্যাডমিট বাতিল করল এসএসসি। এসএসসি সূত্রে খবর, অনেক 'দাগি' শিক্ষক নবম-দশম ও একাদশ-দ্বাদশ উভয়ের নিয়োগ প্রক্রিয়ার জন্যই আবেদন করেছিলেন। তাই 'দাগি'দের সংখ্যার তুলনায় অ্যাডমিট কার্ডের সংখ্যা বেশি। 

শীর্ষ আদালতের নির্দেশ মেনে অবশেষে শনিবার রাত ৮টা নাগাদ 'দাগি'দের তালিকা প্রকাশ করেছে এসএসসি। নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির 'অযোগ্য' শিক্ষক-শিক্ষিকাদের নাম রয়েছে তাতে। তৃণমূলের সরকারকেই কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। তবে চাকরিহারা 'যোগ্য' শিক্ষকদের  প্রশ্ন, এবার কি চাকরি ফেরত দেওয়া হবে?

চাকরিহারা 'যোগ্য' শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল (Chinmay Mondal) বলেন, "আমরা বারবার বিকাশ ভবন, নবান্নে জানিয়েছি এই তালিকা প্রকাশ করার কথা। দু'বছর ধরে অনুরোধ করেছি, দাবি জানিয়েছি। যখন দরকার ছিল তখন শুনল না। আজকে চাকরি চলে যাওয়ার পর, পরীক্ষার আগে, সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হয়ে তালিকা দেওয়া হল।"
 


```