Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC 'দাগি' তালিকা: চাল-কাঁকড় আলাদা হলেও শাস্তি কমল না! 'চাকরি ফেরত পাব কি?', প্রশ্ন 'যোগ্য'দের

চাকরিহারা 'যোগ্য' শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল বলেন, "আমরা বারবার বিকাশ ভবন, নবান্নে জানিয়েছি এই তালিকা প্রকাশ করার কথা। দু'বছর ধরে অনুরোধ করেছি, দাবি জানিয়েছি।"

SSC 'দাগি' তালিকা: চাল-কাঁকড় আলাদা হলেও শাস্তি কমল না! 'চাকরি ফেরত পাব কি?', প্রশ্ন 'যোগ্য'দের

চাকরিহারা 'যোগ্য' শিক্ষকদের প্রতিক্রিয়া

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 31 August 2025 01:15

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে ২৬ হাজার চাকরি বাতিলের খবর রাজ্যজুড়ে সাড়া ফেলেছিল। এতজনের মধ্যে কারা 'যোগ্য' কারাই বা 'অযোগ্য', এ নিয়ে দ্বিধা-ধন্দ রয়ে গেছিল। অবশেষে শনিবার সেই উত্তর মিলল! রাত ৮টা নাগাদ 'দাগি'দের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। ১ হাজার ৮০৪ জনের নাম রয়েছে সেখানে। এরপরই 'যোগ্য' চাকরিহারাদের প্রশ্ন, 'এবার কি চাকরি ফেরত পাব?' কী প্রতিক্রিয়া চাকরিহারা চিন্ময় মণ্ডল, মেহবুব মণ্ডলের।

চাকরিহারা 'যোগ্য' শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল (Chinmay Mondal) বলেন, "আমরা বারবার বিকাশ ভবন, নবান্নে জানিয়েছি এই তালিকা প্রকাশ করার কথা। দু'বছর ধরে অনুরোধ করেছি, দাবি জানিয়েছি। যখন দরকার ছিল তখন শুনল না। আজকে চাকরি চলে যাওয়ার পর, পরীক্ষার আগে, সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হয়ে তালিকা দেওয়া হল।'

তিনি আরও বলেন, 'এঁরা ('দাগি' শিক্ষক) পরীক্ষায় বসতে পারবেন না। এবার বাকিদের চাকরি ফেরত আসবে তো? রাজ্য সরকার আদালতে গিয়ে বলবে, বাকিদের চাকরি ফিরিয়ে দাও, আমরাই দোষী, আমরাই চুরি করেছিলাম?'

এসএসসির প্রকাশ করা 'দাগি' শিক্ষকদের তালিকা নিয়ে আরেক চাকরিহারা 'যোগ্য' শিক্ষক মেহবুব মণ্ডল বলেন, "সিবিআই তদন্তের রিপোর্ট দিয়েছে। আমরা বারবার বলেছি, লড়াই করেছি, মার খেয়েছি কিন্তু সেই তালিকা প্রকাশিত হয়নি। আজকে একটা তালিকা প্রকাশ করা হল।"

তিনি আরও বলেন, 'অনেকেই বলেছিল চাল-কাঁকড় আলাদা করা সম্ভব নয়। এখন তো করা গেল। কে চোর, কে সাধু, স্পষ্ট হল। এরপরও আমাদের ('যোগ্য' শিক্ষক) শাস্তি লাঘব হল না।' 

এসবের পাশাপাশি বিচারব্যবস্থাকেও কাঠগড়ায় তোলেন মেহবুব। তাঁর কথায়, 'যারা টাকা দিয়ে চাকরি পেল তাদের সঙ্গে আমাদের একই বাটখাড়ায় রেখে মাপা হচ্ছে। আদালতের উচিত ছিল আইন মেনে বিচার করা। সেই বিচার পাইনি।'

একইসঙ্গে 'দাগি' শিক্ষকদের উদ্দেশে তাঁর পরামর্শ, 'যাঁরা যে যে নেতাদের টাকা দিয়ে চাকরি করেছেন, সাংবাদিক বৈঠক করে সংবাদমাধ্যমের কাছে সেই তালিকা তুলে দিন।' 

উল্লেখ্য, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সুপ্রিম কোর্ট এসএসসি-কে স্পষ্টত জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখা হচ্ছে। কোনও ভুল-ত্রুটি হলেই হস্তক্ষেপ করা হবে। কড়াভাবে এও বলা হয়েছে, অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে।
 


```