Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'যাঁরা টাকা নিলেন তাঁদের লিস্ট কোথায়?', এসএসসির 'দাগি'দের তালিকা প্রকাশের পর সুকান্ত মজুমদার

প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতির দাবি, 'যোগ্যতা না থাকা সত্ত্বেও যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাহলে প্রথমেই প্রশ্ন উঠবে যারা টাকা দিল তাঁরা অপরাধী আর যারা ঘুষ নিল তাঁরা কি সাধু?যারা ঘুষ নিয়েছে তাঁদের নামের তালিকা কোথায়?'

'যাঁরা টাকা নিলেন তাঁদের লিস্ট কোথায়?', এসএসসির 'দাগি'দের তালিকা প্রকাশের পর সুকান্ত মজুমদার

সুকান্ত মজুমদার (ফাইল চিত্র)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 31 August 2025 01:19

দ্য ওয়াল ব্যুরো: বহু টালবাহানার পর অবশেষে শনিবার রাত ৮টা নাগাদ 'দাগি'দের তালিকা প্রকাশ করল এসএসসি (SSC)। দেড় হাজারের বেশি নাম রয়েছে সেই তালিকায়। তবে 'ঘুষ' দিয়েছেন বলে শুধু কি তারাই অপরাধী? এই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

তিনি বলেন, 'সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে এতদিন পর নাম প্রকাশ করা হল। প্রথমে একবার নাম প্রকাশ করেও সরিয়ে দেওয়া হল। আবার এখন অফিসিয়াল টাইম চলে যাওয়ার পর ১,৮০৪ জনের নাম দেওয়া হল। সরকার চলছে নাকি মসকরা চলছে, বোঝার উপায় নেই।'

প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতির দাবি, 'যোগ্যতা না থাকা সত্ত্বেও যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, প্রথমেই প্রশ্ন উঠবে যারা টাকা দিল তাঁরা অপরাধী আর যারা ঘুষ নিল তাঁরা কি সাধু? যারা ঘুষ নিয়েছে তাঁদের নামের তালিকা কোথায়?'

নাম প্রকাশ হওয়া 'দাগি' চাকরিহারাদের কাছে সুকান্ত মজুমদারের অনুরোধ, 'কোথায় কোন নেতাদের কত টাকা দিয়েছেন, তাঁদের নাম প্রকাশ করুন। আমরা জেলায় জেলায় টাঙাব।' যোগ করেন, 'জনতার জানা উচিত, তাঁর বাড়ির পাশে তৃণমূলের কোন চোরটা আছে। টাকা দেওয়ার সুযোগ ছিল। তাই তাঁরা গেছে। যারা ঘুষ নিয়েছেন তাঁরা ২০০ শতাংশ দোষী।'

এসএসসি-র (SSC) ২৬ হাজার (26000 Job Cancel) চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছিল ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ (SSC Tainted List) করতে হবে।

শুক্রবারই জানা গেছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজই তালিকা প্রকাশ করা হবে। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল চলে যায়, সম্ভাব্য সময় সন্ধ্যে ৭টা বেজে গেলেও তালিকা প্রকাশ করা হয়নি। অবশেষে  আটটা নাগাদ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই ১ হাজার ৮০৪ জনের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের ওয়েবসাইটে 'দাগি'দের নাম, রোল নম্বর ও সিরিয়াল নম্বর দিয়ে তালিকা আপলোড করা হয়।

আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সুপ্রিম কোর্ট এসএসসি-কে স্পষ্টত জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখা হচ্ছে। কোনও ভুল-ত্রুটি হলেই হস্তক্ষেপ করা হবে। কড়াভাবে এও বলা হয়েছে, অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে।

তবে এই পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। দাবি ছিল, তাঁরা যোগ্য, কিন্তু এখনও অনেক অযোগ্যকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। এই পরিপ্রেক্ষিতেই এসএসসি-র কাছে অযোগ্যদের তালিকা চেয়েছে সুপ্রিম কোর্ট।


```