Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যে বুথ বাড়ছে ১৩ হাজারের বেশি, কোন জেলায় কত?

প্রায় ১৪ হাজার নতুন বুথ যুক্ত হতে চলেছে রাজ্যে (West Bengal)। এই প্রসঙ্গেই শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সর্বদল বৈঠকে বসেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর দফতর।

রাজ্যে বুথ বাড়ছে ১৩ হাজারের বেশি, কোন জেলায় কত?

গ্রাফিক্স: দ্য ওয়াল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 30 August 2025 16:52

শুভম সেনগুপ্ত

পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যার (WB Voter) ভিত্তিতে বুথ বিন্যাসে (Delimitation Of Electoral Booths) বড় পরিবর্তন আসছে। প্রায় ১৪ হাজার নতুন বুথ যুক্ত হতে চলেছে রাজ্যে (West Bengal)। এই প্রসঙ্গেই শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সর্বদল বৈঠকে বসেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর দফতর।

সিইও দফতর (CEO Office) সূত্রে খবর, বৈঠকে আলোচনা হয়েছে কোন কোন এলাকায় নতুন বুথ স্থাপন হতে পারে এবং বুথ পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা নিয়ে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal) জানিয়েছেন, আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক দলগুলি বুথ বিন্যাস নিয়ে আপত্তি বা পরামর্শ লিখিত আকারে জমা দিতে পারবে। সেই সমস্ত প্রস্তাব বা অভিযোগ খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন (EC)।

ইতিমধ্যেই বিধানসভা ভোটের আগে বুথের নতুন খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন। আগে যেখানে বুথ ছিল ৮০ হাজার ৬৮১, সেখানে এবার বেড়ে দাঁড়াচ্ছে ৯৪ হাজার ৪৯৭। অর্থাৎ মোট ১৩ হাজার ৮১৬ বুথ বৃদ্ধি পেয়েছে।

কোন জেলায় কত বুথ বাড়ল, একনজরে—
    •    কোচবিহার: ৫৮২ বুথ বাড়ছে (ছিল ২৫৫৭, বেড়ে হবে ৩১১৯)
    •    আলিপুরদুয়ার: ২৬৮ (ছিল ১৩৫০, বেড়ে হবে ১৬১৮)
    •    জলপাইগুড়ি: ৩০৭ (ছিল ১৯২৮, বেড়ে হবে ২২৩৫)
    •    কালিম্পং: ১৬ ( ছিল২৯৩, বেড়ে হবে ৩০৯)
    •    দার্জিলিং: ১৪০ (ছিল ১৪৬৫, বেড়ে হবে ১৬০৫)
    •    উত্তর দিনাজপুর: ৭৩৭ (ছিল ২২৪৯, বেড়ে হবে ২৯৮৬)
    •    দক্ষিণ দিনাজপুর: ৩০২ (ছিল ১৩৪৩, বেড়ে হবে ১৬৪৫)
    •    মালদহা: ৯১৫ (ছিল ৩১০৬, বেড়ে হবে ৪০২১)
    •    মুর্শিদাবাদ: ১২৫১ (ছিল ৫৮৯৫, বেড়ে হবে ৭১৪৬)
    •    নদিয়া: ৭৬৩ (ছিল ৪৬৮৬, বেড়ে হবে ৫৪৪৯)
    •    উত্তর ২৪ পরগনা: ১৩৯৬ (ছিল ৮৬৫৮, বেড়ে হবে ১০০৫৪)
    •    দক্ষিণ ২৪ পরগনা: ১৫৫১ (ছিল ৮৮৫৯, বেড়ে হবে ১০৪১০)
    •    কলকাতা সাউথ: ২০ (ছিল ১০৯২, বেড়ে হবে ১১১২)
    •    কলকাতা নর্থ: ৬ ( ছিল ১৮৩২, বেড়ে হবে ১৮৩৮)
    •    হাওড়া: ৬৮১ (ছিল ৪৩৯৩, বেড়ে হবে ৫০৭৪)
    •    হুগলি: ৫৬০ (ছিল ৫২৩৭, বেড়ে হবে ৫৭৯৭)
    •    পূর্ব মেদিনীপুর: ৮৯৮ (ছিল ৪৪২০,বেড়ে হবে ৫৩১৮)
    •    পশ্চিম মেদিনীপুর: ৬৮৮ (ছিল ৪৩৩৩, বেড়ে হবে ৫০২১)
    •    ঝাড়গ্রাম: ১২১ (ছিল ১১০১, বেড়ে হবে ১২২২)
    •    পুরুলিয়া: ৪৯৫ (ছিল ২৫২৯, বেড়ে হবে ৩০২৪)
    •    বাঁকুড়া: ৪৭৬ (ছিল ৩২৮৯, বেড়ে হবে ৩৭৬৫)
    •    পূর্ব বর্ধমান: ৬৫২ (ছিল ৪৫০৬, বেড়ে হবে ৫১৫৮)
    •    পশ্চিম বর্ধমান: ৩৯৭ (ছিল ২৫০৪, বেড়ে হবে ২৯০১)
    •    বীরভূম: ৫৯৪ (ছিল ৩০৭৬, বেড়ে হবে ৩৬৭০)

বিধানসভা ভোটের আগে বুথ বাড়ানো নিয়ে নির্বাচন কমিশন সক্রিয় হয়েছে। খসড়া তালিকায় স্পষ্ট, ২৪ পরগনা (উত্তর ও দক্ষিণ), মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুরে সবচেয়ে বেশি বুথ বৃদ্ধি হয়েছে।

বস্তুত, শুক্রবারের বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) ও সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmick)। বৈঠক শেষে অরূপ বিশ্বাস জানান, বুথ পুনর্বিন্যাস নিয়ে তাঁদের আপত্তি নেই। তবে তাঁর বক্তব্য, “অতিরিক্ত বুথ একই ভোটকেন্দ্রেই রাখা হোক। ভোটারকে যেন দূরে গিয়ে ভোট দিতে না হয়।”

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-কে ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। রেফারি যদি সঠিক না থাকে, খেলা কীভাবে চলবে! কোনও রাজনৈতিক দলকে খুশি করার চেষ্টা চলতে পারে না। ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। তাই আমরা বৈঠকে আমাদের স্পষ্ট মতামত জানিয়েছি। এই বৈঠকে আমরা সন্তুষ্ট নই।”

বর্তমানে রাজ্যে বুথের সংখ্যা ৮০৬৬১। এর সঙ্গে আরও ১৩৮১৬টি হাজার বুথ যুক্ত হলে মোট বুথের সংখ্যা দাঁড়াবে ৯৪৪৯৭। রাজনৈতিক মহলের অনেকেই বলাবলি করছেন, এর ফলে মাথাব্যথা বাড়বে বিরোধী রাজনৈতিক দলগুলিরও।


```