Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC Tainted list: মিলল 'দাগি' শিক্ষক, তবে ৩৩ পাতার বড় তালিকায় ঠাঁই পেল না স্কুল, বিষয়ের নাম

SSC Tainted list: মিলল 'দাগি' শিক্ষক, তবে ৩৩ পাতার বড় তালিকায় ঠাঁই পেল না স্কুল, বিষয়ের নাম

গ্রাফিক্স - শুভ্র শর্ভিন

পৃথা ঘোষ

শেষ আপডেট: 30 August 2025 22:11

দ্য ওয়াল ব্যুরো: ৩৩ পাতার তালিকা (SSC Tainted List) জুড়ে শুধু নাম, তার পাশে লেখা রোল নম্বর (name and roll number of teachers)। যা দেখে বোঝা সম্ভব ছিল রাজ্যের কোন কোন অঞ্চলে শিক্ষকতা করছিলেন ‘অযোগ্য’ শিক্ষকরা, সেই রাস্তার খোঁজ মিলল কই? রাজনৈতিক মহলে উঠছে এমন নানা প্রশ্ন।

শুধু তাই নয়, গোটা তালিকা জুড়ে কোথাও ‘দাগি’ শিক্ষকদের নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণি অনুযায়ী কোনও বিভাজন নেই। এদিকে ‘অযোগ্য’ শিক্ষাকর্মীদের তালিকাও এখনও বাকি।

এসএসসি-র (SSC) ২৬ হাজার (26000 Job Cancel) চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছিল ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ (SSC Tainted List) করতে হবে।

শুক্রবারই জানা গিয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজই তালিকা প্রকাশ করা হবে। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল চলে যায়, সম্ভাব্য সময় সন্ধ্যে ৭টা বেজে গেলেও তালিকা প্রকাশ করা হয়নি। সেই নির্দেশ মেনেই শনিবার আটটা নাগাদ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই ১ হাজার ৮০৪ জনের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের ওয়েবসাইটে 'দাগি'দের নাম, রোল নম্বর ও সিরিয়াল নম্বর দিয়ে তালিকা আপলোড করা হয়েছে।

বস্তুত, প্রথমে ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করেছিল কমিশন। কিন্তু কিছু সময়ের মধ্যেই সেই তালিকা হঠাৎ প্রত্যাহার করা হয়। এ ই অঘটন ঘিরেই কমিশনের দফতরে তৈরি হয় নাটকীয় পরিবেশ।

ঠিক সেই সময়েই কমিশনে হাজির হন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার (SSC Chairman Siddhartha Majumder)। তিনি দফতরের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকের পরেই ফের নতুন করে প্রকাশ করা হয় সংশ্লিষ্ট ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের তালিকা।

আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন করে শিক্ষক নিয়োগের (SSC Recruitment) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সুপ্রিম কোর্ট এসএসসি-কে স্পষ্টত জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখা হচ্ছে। কোনও ভুল-ত্রুটি হলেই হস্তক্ষেপ করা হবে। কড়াভাবে এও বলা হয়েছে, অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে।

তবে এই পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। দাবি ছিল, তাঁরা যোগ্য, কিন্তু এখনও অনেক অযোগ্যকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। এই পরিপ্রেক্ষিতেই এসএসসি-র কাছে অযোগ্যদের তালিকা চেয়েছে সুপ্রিম কোর্ট।


```