Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

স্ট্র্যান্ড রোডে আঁটসাঁট নিরাপত্তা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ মিলেনিয়াম পার্ক ও ফেরিঘাট

সাধারণ পর্যটকদের পার্ক থেকে বের করে দেওয়ার পাশাপাশি বন্ধ রাখা হয়েছে ব্যস্ততম শিপিং জেটিও। ফলে হাওড়া ও কলকাতার মধ্যে জলপথে যাতায়াতকারী নিত্যযাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।

স্ট্র্যান্ড রোডে আঁটসাঁট নিরাপত্তা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ মিলেনিয়াম পার্ক ও ফেরিঘাট

বন্ধ শিপিং জেটি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 3 April 2026 16:41

দ্য ওয়াল ব্যুরো: মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরের সামনে কোনও রকম অশান্তি যাতে না হয়, তাই আগেই স্ট্র্যান্ড রোড সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছিল। এবার শুক্রবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল মিলেনিয়াম পার্কও (millennium park)। সাধারণ পর্যটকদের পার্ক থেকে বের করে দেওয়ার পাশাপাশি বন্ধ রাখা হয়েছে ব্যস্ততম শিপিং জেটিও। ফলে হাওড়া ও কলকাতার মধ্যে জলপথে যাতায়াতকারী নিত্যযাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।

গত ৩১ মার্চ সিইও দফতরের সামনে প্ররোচনামূলক স্লোগান এবং পুলিশি বাধা অমান্য করে জমায়েত করার অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন কলকাতা পুরসভার দুই তৃণমূল কাউন্সিলর (TMC Councilor), ৩২ নম্বর ওয়ার্ডের শান্তিরঞ্জন কুণ্ডু এবং ৩৬ নম্বর ওয়ার্ডের শচিন সিং। এছাড়াও মহম্মদ ওয়াসিম, মইদুল, চন্দ্রকান্ত সিং এবং মহম্মদ রিজওয়ানের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া ও বেআইনি জমায়েতের অভিযোগে এফআইআর করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ৩০ মার্চ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন যে, ভিনরাজ্যের ভোটারদের (Voter List) নাম বেআইনিভাবে ফর্ম ৬-এর মাধ্যমে এ রাজ্যের তালিকায় ঢোকানো হচ্ছে। তিনি দলীয় কর্মীদের নজরদারি চালানোর নির্দেশ দেন। এর পরদিন, অর্থাৎ ৩১ মার্চ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সিইও দফতরে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের দাবি, পূর্ব মেদিনীপুরের এক বিজেপি নেতা ব্যাগভর্তি প্রায় ৪০০টি ফর্ম ৬ নিয়ে দফতরে ঢুকেছিলেন, যা হাতেনাতে ধরে ফেলেন শাসকদলের কর্মী-সমর্থকরা। ওই দিনই দুই শিবিরের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় স্ট্র্যান্ড রোড।

পুলিশ জানিয়েছে, শান্তি বজায় রাখতেই মিলেনিয়াম পার্ক এবং সংলগ্ন ফেরিঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই এলাকা পুরোপুরি নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে থাকবে। শিপিং জেটি বন্ধ থাকায় হাওড়া স্টেশন থেকে আসা বহু মানুষ বিপাকে পড়েছেন। সিইও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দেওয়ার যে অভিযোগ তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে উঠেছে, তা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে লালবাজার।


```